বিসিবির নির্বাচিত কমিটিতেও তামিমকে সভাপতি চান সাকিব

২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ PM
সাকিব আল হাসান ও তামিম ইকবাল

সাকিব আল হাসান ও তামিম ইকবাল © সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ সম্প্রতি ভেঙে দেওয়া হয়। পাশাপাশি, নতুন করে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাকে এই পদে দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। 

বিসিবির বর্তমান কমিটির মেয়াদ তিন মাস, এর মধ্যে একটি নির্বাচন আয়োজন করবে এই কমিটি। গুঞ্জন উঠেছে, দায়িত্ব ছেড়ে দিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারেন তামিম এবং সেখানেও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এ প্রসঙ্গে সাকিবের দাবি, তামিম যদি নির্বাচনের মাধ্যমে বোর্ডে এসে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করেন, তাহলে তা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

সাকিবের ভাষ্যমতে, 'আমি বলতে চাই সে (তামিম ইকবাল) তো নির্বাচিত হয়ে আসেনি। সে নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে এবং আশা করি সে যদি সভাপতি হয়, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।'

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সাকিবের মন্তব্য, 'বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে।'

তিনি যোগ করেন, 'বাংলাদেশের এখনকার দলটা ভালো আছে। আপনি জানেন আগে ব্যক্তিগত পারফরম্যান্সের উপর নির্ভর করতো কিন্তু এখন পুরোটা দল কেন্দ্রিক। আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।'

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬