তামিম নির্বাচিত হয়নি, নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছে: সাকিব

২৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ PM
সাকিব আল হাসান ও তামিম ইকবাল

সাকিব আল হাসান ও তামিম ইকবাল © সংগৃহীত

একটা সময়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দেশের ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে তাদের সম্পর্কে দূরত্ব ও বিরোধ তৈরি হয়, আর সাম্প্রতিক সময়েও এই নিয়ে আলোচনা-সমালোচনা হয়ে থাকে।

এদিকে সময়ের পরিক্রমায় দুজনে এখন যোজন-যোজন বিপরীতে জীবনযাপন-অবস্থান করছেন। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম। অন্যদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন আইনি ও রাজনৈতিক জটিলতায় বিদেশে অবস্থান করছেন সাকিব এবং সেখান থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাতিয়ে বেড়াচ্ছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ সম্প্রতি ভেঙে দেওয়া হয়। পাশাপাশি, নতুন করে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম।

বিসিবির এই কমিটির মেয়াদ তিন মাস, এর মধ্যে একটি নির্বাচন আয়োজন করবেন তারা। গুঞ্জন উঠেছে, দায়িত্ব ছেড়ে দিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারেন তামিম এবং সেখানেও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। তামিমকে এই পদে দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাকিব। তবে এই পদে তামিমের মূল দায়িত্ব কি, সেটাও স্মরণ করিয়ে দিচ্ছেন সাকিব।

সাকিবের ভাষ্যমতে, 'আমি বলতে চাই সে (তামিম ইকবাল) তো নির্বাচিত হয়ে আসেনি। সে নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে এবং আশা করি সে যদি সভাপতি হয়, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।' 

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সাকিবের মন্তব্য, 'বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে।' 

তিনি যোগ করেন, 'বাংলাদেশের এখনকার দলটা ভালো আছে। আপনি জানেন আগে ব্যক্তিগত পারফরম্যান্সের উপর নির্ভর করতো কিন্তু এখন পুরোটা দল কেন্দ্রিক। আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।'

পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাহাড়ে জুমের ধান কাটার হিড়িক, ব্যস্ত জুম চাষিরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের লাইন দিয়ে হেঁটে টঙ্গী যাওয়ার চেষ্টা কিশোরের, অত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান নিয়োগ, প্রজ্ঞাপন জারি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যাত্রাবাড়ীর জুলাই হত্যা মামলায় আসামী ঢামেক পরিচালক, আইনজীবী…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9