আইপিএলকে মিস করেন না সাকিব, ভারতকে হুঁশিয়ারি

২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৪ PM
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

আইপিএল তো বটেই, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মঞ্চেও একসময় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন সাকিব আল হাসান। এখন তার বয়স ৩৯, ক্যারিয়ারের শেষ পর্যায়েও আছেন। স্বাভাবিকভাবেই আর আইপিএলে নিয়মিত সুযোগ পান না। অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপও নেই সাকিবের।

তবে, আইপিএল নিয়ে তার প্রশংসা এখনো একই রকম। পাশাপাশি ভারতকে কিছুটা সতর্কও করেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের মতে, আইপিএলের যেমন অনেক ইতিবাচক দিক আছে, তেমনি এর কিছু নেতিবাচক প্রভাবও থাকতে পারে। 

মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, আইপিএলকে মিস করেন কি না; জবাবে বাংলাদেশি অলরাউন্ডার বলেন, 'আমি যথেষ্ট ম্যাচ খেলেছি আইপিএলে। এখন তরুণরা আসছে, ভালোও করছে। আমার বয়সের খেলোয়াড় হয়ত বড়জোর ৫ জন আছে এখনও যারা আইপিএলে খেলছে। এই বয়সে এসে আইপিএল খেলা কঠিন আমার জন্য। আমি মিস করছি না। তবে দেখতে ভালো লাগে।'

এই সময় আইপিএলের প্রশংসা করলেও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন সাকিব। তার মতে, আইপিএলে খেলার প্রতি অতিরিক্ত আকর্ষণ ভারতীয় ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের প্রতিভাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন সতর্কবার্তাও দিয়েছেন লাল-সবুজের সাবেক এই অধিনায়ক। 

কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আইপিএলে অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে। ভারতের ক্রিকেটে যে পাইপলাইন, আরামে আগামী ৫০ বছর চলে যাবে। তারা নতুন নতুন খেলোয়াড় তৈরি করছে। তবে হয়ত টেস্টে সংগ্রাম করতে হতে পারে। কারণ সবাই আইপিএল খেলতে চায়। টেস্টে তাই সমস্যা হতে পারে। তবে আইপিএলের কারণে ভারত প্রচুর খেলোয়াড় তৈরি করবে।' 

ক্রিকেটের বিশ্বায়নের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটই সবচেয়ে উপযুক্ত উল্লেখ করে তিনি বলেন, 'বিশ্ব এগিয়ে যাচ্ছে। মানুষের সময় কম এখন। টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বায়নের জন্য ভালো ফরম্যাট। অন্য ফরম্যাট দেখার সময় এখন কম মানুষের কাছে। টি-টোয়েন্টি ক্রিকেটকে গ্লোবাল স্পোর্টস করতে সহায়তা করতে পারে। অলিম্পিকেও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে।' 

মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9