১৯২ কাউন্সিলরের নাম চাইবে বিসিবি

০৬ মে ২০২৬, ০৭:৪৮ PM
বিসিবির বোর্ড সভা

বিসিবির বোর্ড সভা © সংগৃহীত

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধানী কমিটি ভেঙে অ্যাডহক কমিটির হাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব তুলে দেওয়া হয়, এর সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল। বুধবার (৬ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এই কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে নির্বাচনকে সামনে রেখে বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী, তিনটি ক্যাটাগরির অধীনে ১৯২ জন কাউন্সিলরের নাম আমন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলোর তালিকা চূড়ান্ত করেছে বোর্ড। বিসিবি এই কাউন্সিলরদের মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে চিঠি পাঠাবে। আগামী ১৬ মে'র মধ্যে এই তালিকা জমা দিতে হবে।

এদিকে সভায় বর্তমান ৬৪টি জেলা কোচ পদের বিপরীতে আবেদনকারীদের দক্ষতা যাচাইয়ে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এই মূল্যায়ন প্রক্রিয়ায় তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। বোর্ড ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের চাকরির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির অনুমোদন দিয়েছে। গত ৩০ এপ্রিল শেষ হয়েছিল এটি।

এর আগে তৃতীয় সভা শেষে বিসিবি জানিয়েছিল, বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুসারে সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহবান জানিয়ে শিগগিরই একটি নোটিশ প্রকাশ করা হবে। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হচ্ছে। এ কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত আরও দুইজন সদস্য থাকবেন। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬