‘ক্যাপ্টেন্স কার্ড’ চালুর পর সাবেকদের জন্য নতুন সিদ্ধান্ত তামিমের

০৪ মে ২০২৬, ০৮:৩৪ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

গেল মাসে বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর সাবেক জাতীয় দলের অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছিলেন তামিম ইকবাল। এবার সাবেক ক্রিকেটারদের জন্য আরও একটি বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছেন তিনি। সাবেকদের নামে স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা করছেন বিসিবি সভাপতি।

সোমবার (৪ মে) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তামিম বলেন, ‘এটা আমাদের হওয়া উচিতও (ক্রিকেটারদের নামে স্ট্যান্ড)। তবে, আমাদের খুব সতর্ক থাকতে হবে যে আমরা কাকে কাকে ওই নামগুলো দিয়ে সম্মান দিচ্ছি। কারণ একজনকে নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পেল। হয়তো-বা যখনই যারই নাম দিই, কেউ না কেউ এটা নিয়ে একটা আপত্তি করতেই পারে। তো এটা নিয়ে আমরা পরিকল্পনা করছি যে আসলে কোন পদ্ধতিতে যাব।’

দেশের ক্রিকেটে অবদান রাখা ক্রীড়া সংগঠকদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে চান উল্লেখ করে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি কি শুধু নিজের শহরের খেলোয়াড়দের নাম দেব, নাকি জাতীয় স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নাম রাখা হবে? আবার এখানে এমন কিছু সংগঠক আছেন, যাদের বাংলাদেশ ক্রিকেটে বিশাল অবদান রয়েছে; তাদের নামও থাকা উচিত। বিষয়টি নিয়ে আমি পরিকল্পনা করছি। এই অ্যাডহক কমিটির মেয়াদে তা শেষ করতে পারব কি না জানি না, তবে ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসতে পারলে আশা করি এটি সম্পন্ন করতে পারব।’

তামিম বলেন, ‘কারো ব্যাটিং গড় ৫০ হতে হবে, এমন কোনো শর্ত নেই। আমাদের সময়ে যারা খেলেছেন, তাদের গড় যদি ১০-ও হয়ে থাকে, তবে সেই ১০ রানের অবদানও তখন বিশাল ছিল।’

তিনি যোগ করেন, ‘যারা যে ভূমিকা পালন করেছেন, পরিসংখ্যান বা অন্য যেকোনো কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করে কোন জায়গায় কার নাম দেওয়া যায়, সেই কাজটি আমি ইনশাআল্লাহ সম্পন্ন করে দিয়ে যেতে চাই।’ 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬