নতুন তিন পরিকল্পনার কথা জানালেন সভাপতি তামিম

৩০ এপ্রিল ২০২৬, ০৬:২১ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বিসিবির অ্যাড-হক কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ হাতে নিচ্ছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হোম অব ক্রিকেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে তিনটি নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন সাবেক এই অধিনায়ক।

মূলত দর্শকদের সুবিধা, পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে মিরপুরের ছাউনিতে সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা করছে বিসিবি। যদিও তামিম জানালেন, বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়েই রয়েছে।

নতুন করে শেড বসানোর পরিকল্পনার কথা জানিয়ে তামিম বললেন, 'আমাদের স্টেডিয়ামের বিশেষ করে যেখানে স্কোরবোর্ড আছে সেখানে কোনো শেড নেই। প্রতিটা খেলায় যদি দেখেন এখানে টিকিটের দাম থাকে কম, এখানেই সবচেয়ে বেশি দর্শক আসে। এই গরমে তারা প্রচণ্ড কষ্ট পায়। আমরা সবাই রাজি হয়েছি কেনোপি সেটআপ করে দিব প্রায় ২৭ হাজার স্কয়ার ফিটের মতো।'

প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম এবং সেকেন্ড একাদশ গঠন প্রসঙ্গে তামিম পরিকল্পনা, 'আপনারা যদি বাংলাদেশের ক্রিকেটের ডিজাইনটা দেখেন তবে দেখবেন নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়দের জন্যই আমাদের বেশিরভাগ ক্রিকেট। যারা জাতীয় দলে খেলে তারাই বিপিএল, বিসিএল, এনসিএল, এনসিএল টি-টোয়েন্টিতে খেলে। একটা নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়রা ৫-৬টা টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু যারা তৃতীয়, দ্বিতীয় বা প্রথম বিভাগ খেলে তাদের জন্য লিগ ছাড়া আর কোনো খেলা নাই। এই কারণ আমাদের ক্রিকেটীয় ইতিহাসে এমন কাহিনী খুব নেই যে দ্বিতীয় বা তৃতীয় বিভাগ থেকে জাতীয় দলে আসছে। কারণ, আমরা ওই প্লাটফর্মটা কোনো সময়ই তৈরি করে দিতে পারিনি।'

পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাহাড়ে জুমের ধান কাটার হিড়িক, ব্যস্ত জুম চাষিরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের লাইন দিয়ে হেঁটে টঙ্গী যাওয়ার চেষ্টা কিশোরের, অত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান নিয়োগ, প্রজ্ঞাপন জারি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যাত্রাবাড়ীর জুলাই হত্যা মামলায় আসামী ঢামেক পরিচালক, আইনজীবী…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9