বিসিবির বোর্ড সভায় ৪ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

০৪ মে ২০২৬, ০৭:৩৬ PM
বিসিবির বোর্ড মিটিং

বিসিবির বোর্ড মিটিং © সংগৃহীত

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধানী কমিটি ভেঙে অ্যাডহক কমিটির হাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব তুলে দেওয়া হয়, এর সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল। সোমবার (৪ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এই কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর আগে গঠিত অ্যাডহক কমিটিগুলো তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। একইসঙ্গে বিসিবির পরবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করার সিদ্ধান্তও গৃহীত হয়।

প্রথম ধাপে, বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুসারে সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শিগগিরই একটি নোটিশ প্রকাশ করা হবে। এ ছাড়া, নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত আরও দুইজন সদস্য থাকবেন। অন্যদিকে, দুই বছরের জন্য কোকা-কোলা বাংলাদেশকে বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬