৭ বলে ৩ উইকেট শরীফুলের

০২ মে ২০২৬, ০৬:০৯ PM
প্রথম ৭ বলেই ৩ উইকেট তুলে নেন শরীফুল

প্রথম ৭ বলেই ৩ উইকেট তুলে নেন শরীফুল © সংগৃহীত

ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল নিউজিল্যান্ডের। শেখ মেহেদীর করা প্রথম ওভারে ৯ রান নেয় দলটি। তবে দ্বিতীয় ওভারে আক্রমণে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শরীফুল ইসলাম। 

ওভারের দ্বিতীয় বলেই শর্ট ডেলিভারিতে কাটেন ক্লার্ককে ফিরিয়ে দেন; ২ বলে ১ রান করা ক্লার্ক উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দেন। একই ওভারের শেষ বলেও ডেন ক্লিভারকে আউট করেন শরীফুল, সেখানেও ক্যাচ নেন লিটন।

এক ওভার বিরতির পর আবার আঘাত হানেন শরীফুল। টিম রবিনসনকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি; ১৪ বলে ২৩ রান করেছিলেন এই ওপেনার। নিজের প্রথম ৭ বলেই ৩ উইকেট তুলে নিয়ে মাত্র ২ ওভারে ৪ রান দেন এই বাঁহাতি পেসার।

এর আগে, ব্যাট করতে নেমে বৃষ্টির বাধায় ১০২ রানেই অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিংয়ে কেবল হৃদয়, লিটন ও সাইফ দুই অঙ্ক স্পর্শ করেন। এর মধ্যে হৃদয় করেন সর্বোচ্চ ৩৩ রান, লিটনের ব্যাট থেকে আসে ২৬। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে ক্লার্কসন নেন ৩টি উইকেট।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬