সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ PM
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড লোগো

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড লোগো © সংগৃহীত

কিছুদিন আগেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) পদত্যাগের নির্দেশ দেয় দেশটির সরকার। সেই নির্দেশনা অনুযায়ী, এবার পদত্যাগ করেছেন বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। তার বর্তমান দুই বছরের মেয়াদের এখনো ১১ মাস বাকি থাকলেও দায়িত্ব ছেড়ে দিলেন তিনি। তার চতুর্থ দুই বছরের মেয়াদ ছিল এটি। ২৮ এপ্রিল একটি জরুরি সভা শেষে শাম্মি সিলভা তার পদত্যাগের ঘোষণা দেন।

শ্রীলঙ্কার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থাগুলোর একটি ছিল এসএলসি। তবে, দীর্ঘদিন ধরেই বোর্ডের বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার নানা অভিযোগ ছিল।

এসএলসির একজন কর্তা এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘বর্তমান কমিটি পদত্যাগ করেছে যেন অন্তর্বর্তীকালীন একটি ম্যানেজমেন্ট দল দায়িত্ব নিতে পারে, যেখানে সাবেক একজন বিনিয়োগকারী ব্যাংকার, যিনি আবার প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাও, তিনি প্রধান হতে যাচ্ছেন।’

সরকারি সূত্রের বরাতে এএফপি আরও জানায়, শাম্মি সিলভার সঙ্গে সাক্ষাৎ করে বোর্ডের ভবিষ্যৎ ও ক্রিকেট পরিচালনা নিয়ে আলোচনা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দেশনায়েকে।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে সরকারি হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। পরে ২০২৪ সালের জানুয়ারিতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং শাম্মি সিলভা আবারও সভাপতির দায়িত্বে ফেরেন। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো এসএলসি সভাপতি নির্বাচিত হন তিনি।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬