ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

২২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ PM
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ে এগিয়েই ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। ফলে, আগামী শনিবার (২৫ এপ্রিল) সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ৫ রান করে আউট হন হাসিনি পেরেরা, অন্যপ্রান্তে ৮ রান করে ফেরেন ইমেশা দুলানি। এরপর আগ্রাসী ব্যাটিংয়ে ৩৯ বলে ৪০ রান করেন অধিনায়ক চামারি আতাপাতু।

চতুর্থ উইকেটে হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। করুনারত্নে ৪০ ও সামারাবিক্রমা ৫০ রান করে আউট হলেও দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। পরে কাভিশা ও নীলাক্ষী অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৪টি উইকেট নেন। এছাড়া সুলতানা খাতুন ও রিতুমনি একটি করে উইকেট পান।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। ৪ রানের মধ্যেই ফেরেন দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (২) ও শারমিন আক্তার (০)। যদিও একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক জ্যোতি, শেষমেশ ১০১ বলে ৫৮ রান করেন তিনি।

অন্যদের মধ্যে শারমিন সুলতানা ২৫, স্বর্ণা আক্তার ১৬, রিতুমনি ১৭, নাহিদা আক্তার ২০ ও রাবেয়া খান ১৫ রান করেন। নির্ধারিত ওভারে বাংলাদেশ অলআউট হয় ১৬৫ রানে।

শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক আতাপাতু ৩টি উইকেট নেন, আর বাকি বোলারদের মধ্যে তিনজন নেন দুটি করে উইকেট। 

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9