যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী

২২ এপ্রিল ২০২৬, ১২:০৭ PM
নিখোঁজ দুই শিক্ষার্থী

নিখোঁজ দুই শিক্ষার্থী © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) অধ্যায়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই দুই শিক্ষার্থী হলেন জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি।

গত বৃহস্পতিবার সকাল থেকে টাম্পা এলাকায় তাদের আর দেখা যায়নি এবং বর্তমানে তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বন্ধ রয়েছে। এই ঘটনায় নিখোঁজদের পরিবার, বন্ধু-বান্ধব এবং সহপাঠীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় পুলিশ প্রশাসন ইতিমধেই তাদের সন্ধানে তদন্ত শুরু করেছে।

নিখোঁজ জামিল আহমেদ লিমনের ছোট ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা কামনা করে লিখেছেন, ‘আমার বড় ভাই জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউএসএফ-এ মাস্টার্স করছেন। গত দুই দিন ধরে ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ রয়েছেন। ভাইয়ের এক বন্ধু আমাকে ফোন করে বিষয়টি জানানোর পর পুলিশ খোঁজাখুঁজি শুরু করেছে। ভাইয়ের থিসিস জমা দেওয়ার তারিখ খুব কাছে, এমন সময়ে টানা দুই দিন ফোন বন্ধ রাখা তার জন্য একেবারেই অস্বাভাবিক। আমেরিকান ইমিগ্রেশন বিভাগ (ICE) কি তাদের নিয়ে যেতে পারে? আমি এখন কী করব? কেউ যদি কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, তবে আমি চিরকৃতজ্ঞ থাকব।’

এদিকে ইউএসএফ-এর বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) এক বিবৃতিতে এই ঘটনায় গভীর মর্মাহত ও উদ্বিগ্ন হওয়ার কথা জানিয়েছে। সংগঠনটি জানায়, ‘আমাদের কমিউনিটির দুই সদস্য নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল আহমেদ লিমনের নিখোঁজ হওয়ার সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। 

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তাদের দুজনকে শেষবার গত বৃহস্পতিবার সকালে টাম্পা এলাকায় দেখা গিয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে তদন্ত করছে। এই কঠিন সময়ে আমরা সবাইকে অনুরোধ করছি—আপনারা গুজব ছড়াবেন না এবং কেবল নির্ভরযোগ্য বা সরকারি তথ্যের ওপর ভিত্তি করে কথা বলুন। আমরা বৃষ্টি ও লিমনের জন্য দোয়া করছি এবং আশা করছি তারা দ্রুত ও নিরাপদে ফিরে আসবে। আল্লাহ তাদের রক্ষা করুন এবং তাদের পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধরার শক্তি দিন।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিখোঁজদের স্বজনরা জানিয়েছেন, লিমনের থিসিস জমা দেওয়ার সময় সন্নিকটে হওয়ায় তার নিখোঁজ হওয়ার বিষয়টি আরও বেশি রহস্যজনক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিএসএ-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, যদি কারো কাছে লিমন বা বৃষ্টির ব্যাপারে কোনো সঠিক বা নির্ভরযোগ্য তথ্য থাকে, তবে তারা যেন দ্রুত ইউএসএফ পুলিশ ডিপার্টমেন্টের সাথে (৮১৩) ৯৭৪-২৬২৮ এই নম্বরে যোগাযোগ করেন। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিখোঁজ শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক ঘাটতি মেটাতে ৩ বিষয়ে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9