বয়সভিত্তিক দলের নির্বাচক হলেন শুভ

০৫ মে ২০২৬, ১০:০০ AM
শামসুর রহমান শুভ

শামসুর রহমান শুভ © টিডিসি ফটো

একসময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলেছেন শামসুর রহমান শুভ। তবে ২০১৪ সালের পর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। যদিও দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছিলেন এই ওপেনার। সম্প্রতি লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

তবে নতুন ভূমিকায় আবারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন শুভ। বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী এক বছর এই দায়িত্ব সামলাবেন তিনি।

নতুন দায়িত্ব সঠিকভাবে কাজে লাগানোর কথা জানিয়ে শুভ বলেন, 'আলহামদুলিল্লাহ, যে দায়িত্ব পেয়েছি সেটা যথাযথ কাজে লাগাতে চাই। নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণ ক্রিকেটারদের তুলে আনতে চাই। ১ তারিখ থেকে নিজের কাজ শুরু করেছি। বর্তমানে খুলনাতে রয়েছি। অনুর্ধ্ব-১৬ দলের খেলা দেখতে এসেছি।'

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬