জাতীয় দল ছাড়ছেন সালাউদ্দিন, নিচ্ছেন নতুন দায়িত্বও

০৫ মে ২০২৬, ০৫:৪৩ PM
মোহাম্মদ সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন © সংগৃহীত

হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগকে জাতীয় দলে ঢোকার সিঁড়ি হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। তাই-তো প্রতি বছরই এই ইউনিটকে ঘিরে একরাশ পরিকল্পনা সাজিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন মৌসুমেও এর ব্যতিক্রম হচ্ছে না।

পরিকল্পনার অংশ হিসেবে এইচপির প্রধান কোচ হতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের অভিজ্ঞ এই কোচের ওপরই পরের মৌসুমের জন্য ভরসা রাখতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এ নিয়ে বিসিবিপ্রধান তামিম ইকবালের সঙ্গেও চূড়ান্ত আলাপ সেরেছেন সালাউদ্দিন। জানা গেছে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষেই জাতীয় দলের পাঠ চুকাবেন তিনি।

এদিকে এবারের এইচপি বিভাগে বড় পরিবর্তনও এসেছে। এবার বয়সের কোনো মানদণ্ড থাকছে না। সাদা ও লাল বল মিলিয়ে এবার ৩৫ জন ক্রিকেটার থাকছেন। সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়েররাও এবার কোচ হিসেবে কাজ করবেন এই ইউনিটে। সবকিছু ঠিকঠাক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারেন সালাউদ্দিনরা।

বিসিবি সূত্র বলছে, ঈদের পর অর্থাৎ ১ জুন থেকে এই সিরিজের ক্যাম্প শুরু হবে। ৩ জুন এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে জিম্বাবুয়ে ‘এ’ দল। বগুড়া এবং রাজশাহীতে ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুটি চারদিনের ম্যাচ মাঠে গড়াবে।

পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় সফর করবে বাংলাদেশ এইচপি দল। সেখানে তিনটি একদিনের এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে যুবারা। পরে ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স বিভাগ। সেখানে এবারও টপ এন্ড টি-টোয়েন্টির পরে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। এ ছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের খেলানোর কথা আছে।

রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬
বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬