দুপুরে বিসিবির সভা, আলোচনায় নির্বাচনসহ যেসব বিষয়

০৬ মে ২০২৬, ১১:৩৮ AM
বিসিবি কার্যালয়ে আজ বোর্ড সভায় বসতে যাচ্ছেন অ্যাডহক কমিটি

বিসিবি কার্যালয়ে আজ বোর্ড সভায় বসতে যাচ্ছেন অ্যাডহক কমিটি © ফাইল ছবি

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর গত ৭ এপ্রিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি বিসিবির দায়িত্ব নেয়। এ কমিটির প্রধান কাজ আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম। 

বুধবার (৬ মে) আবারও বিসিবি কার্যালয়ে বোর্ড সভায় বসতে যাচ্ছেন অ্যাডহক কমিটি। দুপুর ২টায় শুরু হবে এ সভা, যেখানে নির্বাচন আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একইসঙ্গে আজ থেকেই কাউন্সিলর ফর্ম বিতরণ শুরু হচ্ছে, যা ১০ মে পর্যন্ত চলবে।

এছাড়া ২০২৫ সালের বিপিএলের ফিক্সিং ইস্যুতেও আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। দায়িত্ব নেওয়ার পর এটি তামিমদের চতুর্থ বোর্ড সভা হলেও এবারের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের রূপরেখা।

আরও পড়ুন: পাকিস্তান সিরিজে বিনামূল্যে খেলা দেখা যাবে যেভাবে

এর আগে তৃতীয় সভা শেষে বিসিবি জানিয়েছিল, বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুসারে সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহবান জানিয়ে শিগগিরই একটি নোটিশ প্রকাশ করা হবে। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হচ্ছে। এ কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত আরও দুইজন সদস্য থাকবেন।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬