প্রেসিডেন্সি ইউনিভার্সিটি © সংগৃহীত
উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের সুযোগ আরও বাড়াতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে রাজধানীর গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। একইসঙ্গে ফল ২০২৬ সেমিস্টারের ভর্তি উৎসব উপলক্ষে ভর্তি ফির ওপর ৭৫ শতাংশ ছাড় এবং টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিবিএ, এলএলবি, ইংরেজি ও অর্থনীতি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এছাড়া গ্র্যাজুয়েট পর্যায়ে এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এলএলএম, এমএ ইন ইএলটি এবং ইকোনমিকসে মাস্টার্সসহ বিভিন্ন প্রোগ্রাম চালু রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা, এক্সচেঞ্জ প্রোগ্রাম, যৌথ গবেষণা ও আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ দিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক রয়েছে। এর মধ্যে রয়েছে কার্টিন ইউনিভার্সিটি, জেসেলটন ইউনিভার্সিটি, এপিইউ ও কেএলইউএসটি।
অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকমণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা অর্জন করে সময়োপযোগী জ্ঞান, বাস্তবমুখী দক্ষতা এবং কর্মজীবনে সফল হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি। আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে রয়েছে অত্যাধুনিক ল্যাব, কম্পিউটার ও ডেটা অ্যানালিটিকস ল্যাব, স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন ল্যাব, এন্ট্রাপ্রেনারশিপ হাব এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। এ ছাড়া নিয়মিত সহশিক্ষা কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, গবেষণা, কনফারেন্স ও জার্নালে অংশগ্রহণের সুযোগ রয়েছে। কর্মজীবনের প্রস্তুতির জন্য রয়েছে ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, জব ফেয়ার ও করপোরেট নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা।
মেধাবী শিক্ষার্থীদের জন্য ফলাফলভিত্তিক স্কলারশিপের পাশাপাশি আদিবাসী শিক্ষার্থী, গ্রুপ অ্যাডমিশন এবং একই পরিবারের ভাই-বোন বা স্বামী-স্ত্রীর জন্য বিশেষ ওয়েভারের সুবিধা রয়েছে। নির্ধারিত শর্তে রয়েছে ক্যাশব্যাক সুবিধাও। দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নারী হোস্টেল ও পরিবহনসেবা রয়েছে। রাজধানী ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন চলাচল করে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বাস করে—প্রতিটি শিক্ষার্থীর মাঝেই রয়েছে পৃথিবীকে বদলে দেওয়ার অসীম সম্ভাবনা। প্রয়োজন শুধু সঠিক শিক্ষা, উপযুক্ত পরিবেশ এবং সামনে এগিয়ে যাওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।
ভর্তি ও স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইট অথবা অ্যাডমিশন অফিসে যোগাযোগ করা যাবে।