নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ PM
নাট্যকার ইয়োন ফসের নাটক ‘সুসানাহ্’

নাট্যকার ইয়োন ফসের নাটক ‘সুসানাহ্’ © সৌজন্য প্রাপ্ত

২০২৩ সালে সাহিত্যে নোবেলজয়ী নরওয়েজিয়ান নাট্যকার ইয়োন ফসের নাটক ‘সুসানাহ্’ প্রথমবারের মতো বাংলাদেশে মঞ্চস্থ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মিলনায়তনে ‘হেনরিক ইবসেন-ইয়োন ফসে ফেস্টিভ্যাল ২০২৬ বাংলাদেশ’-এর অংশ হিসেবে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সুবাহ বিনতে আহসান ও আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান যৌথভাবে নাটকটি বাংলায় অনুবাদ করেছেন। নির্দেশনা দিয়েছেন অধ্যাপক আহসানুজ্জামান। নাটকটিতে অভিনয় করেছেন আইইউবির শিক্ষার্থীরা। আগামী ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ঢাকায় রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় ৩০ সেপ্টেম্বর আইইউবি আয়োজন করে ‘হেনরিক ইবসেন-ইয়োন ফসে ফেস্টিভ্যাল ২০২৬ বাংলাদেশ’। নরওয়ের দুই বিশিষ্ট সাহিত্যিক হেনরিক ইবসেন ও ইয়োন ফসের জীবন ও সাহিত্যকর্মকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে শিক্ষক, শিক্ষার্থী, লেখক, নাট্যকর্মী ও সাহিত্যাঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন।

উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফকরুল আলম। এ ছাড়া ইবসেন ও ফসের সাহিত্যকর্ম নিয়ে একটি একাডেমিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম।

আলোচনায় অংশ নেন আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের অধ্যাপক রাজিয়া সুলতানা খান ও অধ্যাপক সরকার হাসান আল জায়েদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের অধ্যাপক সাবিহা হক। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক বখতিয়ার আহমেদ।

উৎসবের অংশ হিসেবে ‘গণতন্ত্রের বৃহত্তর প্রেক্ষাপটে হেনরিক ইবসেন’ শীর্ষক জাতীয় রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৩১৬ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।  

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬