ডা. জাফরুল্লাহর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল

২৯ মে ২০২০, ১১:১৩ PM

© টিডিসি ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং গণ বিশ্ববিদ্যালয় (গবি) ট্রাস্টি ডা. জাফরুল্লাহর চৌধুরীর করোনা থেকে মুক্তি লাভের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২৯ মে) জুমার নামাজের শেষে বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক শাহ আলমের উদ্যোগে ঘোড়াপীর জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. এখলাস উদ্দিন দিপু, আইন বিভাগের শিক্ষক লিমন হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের মিজানুর রহমান এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শিক্ষক শাহ আলম বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো এমন একজন গুণী ব্যক্তির সমাজে বেঁচে থাকা খুবই প্রয়োজন। উনি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন তার জন্য এই আয়োজনটা করেছি। সকলে উনার সুস্থতার জন্য দোয়া করবেন।

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬