ইউআইইউ রেসকিউ রোভার টিমের ‘রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬’ -এ গৌরবময় অভিষেক

০৬ জুলাই ২০২৬, ০৯:০৫ PM
ইউআইইউ রেসকিউ রোভার টিমের ‘রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬’ -এ গৌরবময় অভিষেক

ইউআইইউ রেসকিউ রোভার টিমের ‘রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬’ -এ গৌরবময় অভিষেক © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স’র (সিএআইআর) অধীনে পরিচালিত ইউআইইউ রেসকিউ রোভার টিম (ইউআরআরটি) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬-এ প্রথমবার অংশগ্রহণ করেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতাটি (০২ - ০৬ জুলাই) ২০২৬ তারিখে কোরিয়া অ্যাসোসিয়েশন অব এআই রোবট ইন্ডাস্ট্রি (কেএআর) এবং ইনচন টেকনোপার্ক (আইটিপি) আয়োজনে দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত হয়।

বিশ্বের শীর্ষস্থানীয় রেসকিউ রোবোটিক্স দল, খ্যাতনামা গবেষণাগার এবং শিল্পখাতের রোবোটিক্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউআইইউ রেসকিউ রোভার টিম অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। স্বায়ত্তশাসিত রেসকিউ রোবোটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ক্ষেত্রে এই অর্জন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

প্রথমবারের অংশগ্রহণেই দলটি একাধিক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী নবাগত ৯টি দলের মধ্যে বিশ্বব্যাপী ৩য় স্থান, ট্র্যাকড রোবট ক্যাটাগরিতে ১১তম স্থান এবং অংশগ্রহণকারী ২৭টি আন্তর্জাতিক দলের মধ্যে সামগ্রিকভাবে ১৫তম স্থান।

এবারের প্রতিযোগিতায় জার্মানি, জাপান, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইতালি, মেক্সিকো, চীন, থাইল্যান্ড, কলম্বিয়া, উরুগুয়েসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য দল অংশগ্রহণ করে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ইউআইইউ দল তাদের প্রযুক্তিগত সক্ষমতাকে বৈশ্বিক মানদণ্ডে মূল্যায়নের সুযোগ পায়। এছাড়াও, বিশ্বের খ্যাতনামা গবেষক, প্রকৌশলী এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উন্নত রেসকিউ রোবোটিক্স প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

দলের এই সাফল্যে আরও একটি গৌরবময় অধ্যায় যুক্ত হয়েছে। ইউআইইউ রেসকিউ রোভার টিমের সদস্য নাজমুল হাসান আথিন প্রতিযোগিতার প্লেনারি রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালনের সম্মান লাভ করেন। বিশ্বের শীর্ষস্থানীয় রেসকিউ রোবোটিক্স গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে বিচারক হিসেবে কাজ করার এই সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে দলটির কারিগরি সক্ষমতা ও গ্রহণযোগ্যতার স্বীকৃতি হিসাবে কাজ করে।

দলের সদস্যরা জানান, তাদের মূল লক্ষ্য কেবল প্রতিযোগিতায় ভালো অবস্থান অর্জন নয়, বরং বিশ্বের সেরা রেসকিউ রোবোটিক্স বিশেষজ্ঞদের কাছ থেকে শেখা, আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রযুক্তিকে যাচাই করা এবং ভবিষ্যৎ প্রজন্মের আরও উন্নত ও বুদ্ধিমান রেসকিউ রোবট ˆতরির জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করা। এছাড়াও তারা এই আন্তর্জাতিক অর্জনের জন্য ইউআইইউ’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং উপদেষ্টা, র্শিক্ষক-শিক্ষিকা, পৃষ্ঠপোষক, প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সকল সমর্থকের অব্যাহত সহযোগিতা, দিকনির্দেশনা এবং উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬-এ ইউআইইউ রেসকিউ রোভার টিমের এই সফল অভিষেক শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বাংলাদেশের রোবোটিক্স গবেষণা, উদ্ভাবন এবং দুর্যোগ-প্রতিক্রিয়া প্রযুক্তির বিকাশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক রোবোটিক্স অঙ্গনে ইউআইইউ’র ক্রমবর্ধমান সক্ষমতা ও সুনামকে আরও সুদৃঢ় করেছে।

ট্যাগ: ইউআইইউ
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাত দিন ধরে বিদ্যুৎহীন রাজাপুর মডেল মসজিদ, বন্ধ অযুর পানিসহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9