কানাডায় মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ইউআইইউ মেরিনার

১৩ মে ২০২৬, ০৯:২৮ PM
‘ইউআইইউ মেরিনার’ দল

‘ইউআইইউ মেরিনার’ দল © সৌজন্যে প্রাপ্ত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মেরিনার’ দল মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২৫ থেকে ২৭ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের মেমোরিয়াল ইউনিভার্সিটির ফিশারিজ অ্যান্ড মেরিন ইনস্টিটিউটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এটি সামুদ্রিক রোবোটিক্স খাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা।

এ বছর ইউআইইউ মেরিনার তাদের রোভের নাম দিয়েছে ‘ক্র্যাকেন’। অত্যাধুনিক এ রোভটি পানির নিচে চারদিকে চলাচল করতে সক্ষম। পাশাপাশি এটি নির্ভুলভাবে পানির গভীরতা ও দূরত্ব পরিমাপ করতে পারে এবং পানির নিচ থেকে সরাসরি ছবি ও ভিডিও পাঠাতে সক্ষম। দলটির আশা, ‘ক্র্যাকেন’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের শক্ত অবস্থান তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত বছর যাত্রা শুরু করা ইউআইইউ মেরিনার অল্প সময়েই নিজেদের দক্ষতা ও সক্ষমতার উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে। এর ধারাবাহিকতায় দলটি এবার প্রতিযোগিতার সবচেয়ে উন্নত স্তর ‘এক্সপ্লোরার ক্লাস’-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম দল হিসেবে এ পর্যায়ে অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে তারা।

দলটির নেতৃত্ব দিচ্ছেন ইফতেখারুল ইসলাম এবং প্রকল্প ব্যবস্থাপক হিসেবে রয়েছেন সাদিক হোসেন। তাদের তত্ত্বাবধানে আছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম মুজাহিদুল ইসলাম। এছাড়া মেন্টর হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক ফাহিম হাফিজ ও প্রভাষক শেখ মো. সাইফুর রহমান।

আগামী জুনে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে কানাডায় যাবে ইউআইইউ মেরিনার দল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা ও অনুপ্রেরণা দলের সদস্যদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় দল হিসেবে ইউআইইউ মেরিনার যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর পাইওনিয়ার ক্লাসে এশিয়ার মধ্যে প্রথম এবং বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছিল। পাশাপাশি দলটি কারিগরি নথিপত্র উপস্থাপনায় চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিও পেয়েছিল।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9