‘এইমস্ক্রাইব’ এআই সমাধান নিয়ে ইউআইইউতে হিট প্রকল্পের ওয়ার্কশপ

২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ PM
ইউআইইউতে হিট প্রকল্পের ওয়ার্কশপ

ইউআইইউতে হিট প্রকল্পের ওয়ার্কশপ © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এইমস্ক্রাইব সাব-প্রজেক্টের কার্যক্রমের অংশ হিসেবে ‘এআই-পাওয়ার্ড স্ক্রাইবিং সিস্টেম-এর জন্য স্ট্রাকচার্ড কনভার্সেশন ফ্রেমওয়ার্ক ডিজাইন ও ভ্যালিডেশন এবং ইলেক্ট্রনিক হেলথ রেকর্ড (EHR) ভিত্তিক এআই ড্রিভেন অটোমেটেড প্রেসক্রিপশন জেনারেশন’ শীর্ষক একটি কনসালটেটিভ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত HEAT (Higher Education Acceleration and Transformation) প্রকল্পের অধীনে বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের আওতায় পরিচালিত এই প্রকল্পে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইউআইইউ ‘অ্যাডভান্সড রিসার্চ ইন প্রায়োরিটি এরিয়াস (৩এ)’ ক্যাটেগরিতে তিনটি সাব-প্রজেক্ট অর্জন করেছে, যার মধ্যে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের এইমস্ক্রাইব অন্যতম।  

প্রকল্পটির মাধ্যমে Automated Speech Recognition (ASR), Speaker Diarization, Named Entity Recognition এবং Text Summarization-এর মতো আধুনিক এআই-ভিত্তিক সিস্টেমের মাধ্যমে রোগীর সাথে চিকিৎসকের স্বাভাবিক কথোপকথন থেকেই স্বয়ংক্রিয়ভাবে ক্লিনিক্যাল নোট তৈরি এবং প্রেসক্রিপশন জেনারেট করা সম্ভব হবে। 

এই প্রযুক্তি ব্যবহারে রোগীর উপসর্গ, ইতিহাস, চিকিৎসকের পর্যবেক্ষণ ও কাউন্সেলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো সুনির্দিষ্টভাবে ধারণ করা সম্ভব হবে। এতে চিকিৎসা সেবা আরও দ্রুত, নির্ভুল ও তথ্যভিত্তিক হবে এবং দেশে আধুনিক ইলেক্ট্রনিক হেলথ রেকর্ড (EHR) ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। পাশাপাশি চিকিৎসকদের কাজের চাপ কমবে এবং রোগীদের সঙ্গে মানসম্মত সময় ব্যয় করার সুযোগ বাড়বে।

ওয়ার্কশপে ৫০ জনেরও অধিক ডাক্তার, প্রকৌশলী, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং একাডেমিশিয়ান অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রস্তাবিত সিস্টেমের কাঠামো, ব্যবহারযোগ্যতা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিট প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর ড. আসাদুজ্জামান। বক্তারা  গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে উচ্চশিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। 

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9