ইউআইইউ’তে আর্থ ডে ২০২৬ উদযাপন

০৫ মে ২০২৬, ০৫:৫৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি © সৌজন্যে প্রাপ্ত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগ এবং ইউআইইউ ইডিএস ক্লাব’র যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘আর্থ ডে ২০২৬’ উদযাপনের আয়োজন করে।

দুই দিনব্যাপী উদযাপনের সমাপনী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম’র (সিসিপি) প্রোগ্রাম হেড জনাব আবু সাদাত মনিরুজ্জামান খান এবং অভিনেত্রী ও পরিচালক কাজী নওশাবা আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস’র ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং স্বাগত বক্তব্য প্রদান করেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগের প্রধান ড. শান্তনু সাহা।

পরিবেশগত বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ম দিন আয়োজনের মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, পোস্টার উপস্থাপনা, ভিডিও উপস্থাপনা এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা।

২য় দিন ছিলো বৃক্ষরোপণ অভিযান, টেকসই পণ্যের প্রচারে একটি স্টল এবং টেকসই পরিবেশ নিয়ে একটি সেমিনার। সেমিনারে জরুরি পরিবেশগত চ্যালেঞ্জ ও টেকসই কর্মপন্থার উপর আলোচনা করা হয়।

অনুষ্ঠানের বক্তারা বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই ভোগ, পরিবেশ সুরক্ষা এবং সম্মিলিত দায়িত্বের গুরুত্বের উপর জোর দেন। তাঁরা একটি টেকসই ভবিষ্যতের দিকে সচেতনতা বৃদ্ধি এবং অর্থবহ পরিবর্তন আনার ক্ষেত্রে তরুণ প্রজন্ম ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষের দিকে শিক্ষার্থীদের নির্বাচিত কিছু কাজ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন এবং একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইউআইইউ
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬