গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

এসি বন্ধ করায় বিভাগীয় চেয়ারম্যানের চড়-থাপ্পড়, প্রতিকার না পেয়ে ফেসবুকে বিচার চাইলেন ড্রাইভার

২৮ জুন ২০২৬, ০৯:৫৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৬, ১০:৩৬ PM
অভিযুক্ত সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল হাসান ও গ্রীন ইউনিভার্সিটির লোগো

অভিযুক্ত সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল হাসান ও গ্রীন ইউনিভার্সিটির লোগো © টিডিসি সম্পাদিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভাড়ায় চালিত এক গাড়িতে দরজা খোলা অবস্থায় এসি বন্ধ করায় গাড়িচালককে চড় মারার অভিযোগ উঠেছে একটি বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনার পর প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিকার না পেয়ে ফেসবুকে বিচার চেয়েছেন ওই চালক। গত বুধবারের (২৪ জুন) এই ঘটনা ভুক্তভোগী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে সমালোচনার সৃষ্টি হয়। যদিও এই ঘটনার পর অজ্ঞাত কারণে বিশ্ববিদ্যালয়ে আসছেন না গাড়িচালক। 

ভুক্তভোগী গাড়িচালকের নাম মো. রাকিবুল ইসলাম। আর অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়টির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের (এডিএস) চেয়ারপার্সন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল হাসান।

গাড়িচালক ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রিন ইউনিভার্সিটির পরিবহন পুলে নিজস্ব গাড়ির বাইরেও কিছু গাড়ি ভাড়ায় পরিচালিত হয়। এসব গাড়ি একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয়। রাকিবুল ইসলাম এমন একটি প্রতিষ্ঠানের নিয়োগকৃত চালক।

ভুক্তভোগী রাকিবুল ইসলামের ভাষ্য, তিনি প্রায় ৭-৮ মাস গ্রীন ইউনিভার্সিটিতে চালক হিসেবে রয়েছেন। সকাল এবং বিকেল দুই বেলা শিক্ষকদের নিয়ে আসা-যাওয়া করলেও বিকেল বেলা ড. আবুল হাসান সময়ের আগেই এসে গাড়ির এসি ছেড়ে বসে থাকেন। এটি নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয়েছে উভয়ের মধ্যে।

এ ঘটনার বর্ণনা দিয়ে রাকিবুল ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘মোহাম্মদ হাসান স্যার— উনি সবার আগেই প্রায় সময় এসে গাড়ির এসি ছেড়ে বসে থাকবেন। এসেই বলবেন, এসি ছেড়ে দাও, গরম লাগছে, আমি ভেতরে বসে থাকব। তো আমার গাড়িটা ভাড়ায় চলে; গাড়ি যতক্ষণ চলে, ততক্ষণই গ্যাস নষ্ট হচ্ছে। স্যার আসেন সাড়ে চারটার সময়, এসে গাড়ির এসি ছেড়ে বসে থাকেন। আর অন্যান্য স্যারেরা আসতে আসতে আরও ১০, ১৫ বা ২০ মিনিট হয়। তারপরে এ-বিল্ডিংয়ের সামনে যাই, তারপর আরেকজন স্যার আছেন তাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। ওই স্যারকে নিতে নিতে আরও ১০ মিনিট লাগে। প্রতিদিন দেখা যাচ্ছে ২০ মিনিট, ২৫ মিনিট আমার গাড়ির এসিটা চলে; মাঝেমধ্যে ৩০ মিনিট, ৩৫ মিনিটও হয়।’

আরও পড়ুন: শিক্ষকের মারধরে জ্ঞান হারাল ছাত্র, বাড়িতে জানালে পরীক্ষায় ফেল করানোর হুমকি

তিনি লিখেছেন, ‘এই কথা আমি বলছি স্যারকে— আপনারা অনেক দেরি করেন, এতক্ষণ গাড়ি চালায় রাখলে গাড়ির কম্প্রেসরে সমস্যা ও গাড়ির গ্যাস ক্ষয় হয়। স্যার আমাকে বলেন, আমি টাকা দিয়ে গাড়িতে চড়ি, তোমাকে টাকা দেওয়া হয়; এখানে এক ঘণ্টা লাগলে এক ঘণ্টাই তোমরা গাড়ি (এসি) চালায় রাখবা। আমি বলছি না স্যার; এরকম হয় না, ৫-১০ মিনিট হলে একটা কথা, ৫-১০ মিনিট ছেড়ে রাখা যায়।’

এতে রাগান্বিত হয়ে ড. হাসান অনেক গালাগালি করছেন উল্লেখ করে গাড়িচালক লিখেছেন, ‘আমাকে ছোটলোক বলছেন, ফকিন্নি বলছেন। আবার বলছেন, বেশি কথা কইলে ** (গোপনাঙ্গে) লাথি দিয়া বাইর কইরা দিমু। আরও বলছেন, তোর ভালো না লাগলে তুই কালকে থেকে আহিস না। পরে আমি বললাম, স্যার, আপনি ট্রান্সপোর্টের সাথে কথা বলেন, আমিও বলব। আমি ওইদিন আর কোনো কথা বলি নাই স্যারের সাথে। স্যার নিজেই রাগান্বিত হইয়া গাড়ির এসি ফুল কইরা দিছেন নিজের হাতে, আমি কোনো কথা বলি নাই।’

ঘটনার দিন বুধবারের বিবরণ দিয়ে রাকিবুল ইসলাম লিখেছেন, ‘আরও একদিন এরকম ১৫ মিনিট এসি ছেড়ে বসে আছেন, আর দুইজন স্যার নেমে বাইরে কথা বলতেছেন। আমার দরজা খোলা, তাই এসি অফ করে দিলাম। আবার আমাদের যে আরেক স্যারকে নেব, উনি পাঁচটা বাজে নামেন; তো উনি নামতেছিলেন না, তাই গাড়ির এসি বন্ধ করে দিয়েছি। তো স্যার রাগান্বিত হইয়া আমাকে অনেক কথা বলছেন। অনেক কথার বদৌলতে আমি বলছি যে, স্যার, আপনার নিজের গাড়ি হলেও তো আপনি এসি ছাইড়া বইসা থাকতেন না। এই কথা বলার কারণে স্যার আমার উপরে খুবই রাগান্বিত হন এবং তিনি গাড়ি থেকে নেমে আইসা আমাকে অনেক জোরে জোরে দুইটা থাপ্পড় দিয়েছেন! আজকে আমি গরিব মানুষ বলে স্যার আমাকে মারলো? মেরে আবার আমার গাড়িও আটকায় রাখছে। প্রায় আধা ঘণ্টা পরে আমার চাবি আমাকে ফেরত দেওয়া হইছে, তারপরে আমি আসতে পারছি।’

ভুক্তভোগী গাড়িচালক রাকিবুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি গাড়ি চালাই, মালিকপক্ষ আমার কাছে মিটারের হিসাব নেয়। স্থির অবস্থায় দীর্ঘক্ষণ এসি চালালে গ্যাস ক্ষয় হয়, কিন্তু মিটারে তো দেখায় না। এজন্য আমাকে জবাবদিহি করতে হয়। এ কারণে আমি বারবার স্যারকে বলেছি। কিন্তু তিনি আমার সঙ্গে ক্রমাগত খারাপ ব্যবহার করে আসছিলেন। আলাপকালে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের প্রতিকার না পাওয়ার কথা জানান তিনি।

আরও পড়ুন: ছাড়পত্র চাওয়ায় প্রধান শিক্ষকের মারধরে হাসপাতালে ছাত্র!

ঘটনার পর গাড়ি মালিকপক্ষকে ফেরত দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট অফিসে আগেও অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। আমি গরিব মানুষ। আমাকে চড়-থাপ্পড় মারার কোনো বিচার হবে না। গাড়ির চাবি মালিকপক্ষকে দিয়ে এসেছি। ঘরে বসে আছি। কীভাবে সংসার চালাব জানি না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষক বলেন, এর আগেও ওই শিক্ষকের (ড. মুহাম্মদ আবুল হাসান) বিরুদ্ধে গাড়িতে (বাস) ‘অপ্রীতিকর আচরণ’ করার অভিযোগ উঠেছিল। সে সময় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তপক্ষের (ভিসি-প্রোভিসি) সরাসরি হস্তক্ষেপে বিষয় সমাধান করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের (এডিএস) চেয়ারপার্সন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল হাসানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি। পরে মোবাইলে ক্ষুদেবার্তা পাঠালেও রেসপন্স করেননি তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন কথা বলতে রাজি হননি। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট অফিসারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

পরে গ্রিন ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট অফিসার মো. শাহিন হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ড্রাইভারের গায়ে হাতে উঠেছে সত্যি। কিন্তু কী জন্য মারছে, কেন মারছে এটা জানি না। আমি রেজিস্ট্রার স্যারকে জানাইছি ইনভেস্টিগেশনের জন্য। পরবর্তীতে কী হয়েছে, না হয়েছে আমি কিছু জানি না। এর মধ্যে আমি ছুটিতেও ছিলাম।’

ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9