রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 

২২ জুন ২০২৬, ১০:২৩ PM
মিছিল বের করেছে বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল

মিছিল বের করেছে বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, ষড়যন্ত্র ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে আজ রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বনানীর কামাল আতাতুর্ক সরণির প্রাইম ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে থেকে শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলশান-২ গোলচত্বরের দিকে অগ্রসর হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা এবং সাধারণ সম্পাদক রাজিকুল ইসলাম তালুকদার বিন্দুর যৌথ নেতৃত্বে এই মিছিলে ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের ‘অপতৎপরতা’ রুখে দেওয়ার পক্ষে এবং ছাত্র-জনতার বিপ্লবকে সমুন্নত রাখার দাবিতে তীব্র স্লোগান দেওয়া হয়।

এর আগে, আজ সোমবার বিকালেই বিগত সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন উসকানিমূলক তৎপরতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বড় ধরনের বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় ছাত্রদল।

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হওয়া এই মিছিলটি মল চত্বর ও টিএসসি হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ এই মিছিলে নেতৃত্ব দেন। সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোসররা কোনো ধরনের ষড়যন্ত্র করলে ছাত্র-জনতা তা কঠোর হস্তে দমন করবে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9