একটি দল মসজিদ-মাদ্রাসায় রাজনীতি করে, আইন করে বন্ধের দাবি বিএনপি এমপির

২২ জুন ২০২৬, ০৬:১৩ PM
বক্তব্য রাখছেন এমপি রেজা আহমেদ

বক্তব্য রাখছেন এমপি রেজা আহমেদ © ভিডিও থেকে নেওয়া

একটি রাজনৈতিক দল মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক সভা করে বলে মন্তব্য করে এটি বন্ধে আইন পাসের দাবি জানিয়েছেন কুষ্টিয়া-১ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য রেজা আহমেদ। আজ সোমবার (২২ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৩তম দিনে বাজেটের ওপর সাধারণ আলোচনাকালে এই দাবি জানান তিনি।

একটি রাজনৈতিক কথা বলতে চাই উল্লেখ করে রেজা আহমেদ বলেন, আমার দেশে মসজিদে রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে গিয়ে রাজনীতি করে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোনো মসজিদ-মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না।

এমপি রেজা আহমেদ বলেন, বিএনপি বা অন্য রাজনৈতিক দল যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোন হলরুমে কর্মীসভা করি, জনসভা করি, মিটিং করি— তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সাথে সবাই একমত কিনা জানি না।

এ সময় সরকারদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যের সমর্থন জানান।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9