শাহে আলমকে নিয়ে হান্নান মাসউদ

সর্বশেষ এমন খ্যাতির বিড়ম্বনা দেখা গেছে শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে

২১ জুন ২০২৬, ০৬:১৮ PM
শেখ মুজিবুর রহমান, মীর শাহে আলম ও ইনসেটে আব্দুল হান্নান মাসউদ

শেখ মুজিবুর রহমান, মীর শাহে আলম ও ইনসেটে আব্দুল হান্নান মাসউদ © টিডিসি সম্পাদিত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতো খ্যাতির এমন বিড়ম্বনা সর্বশেষ শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে দেখা গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। আজ রবিবার (২১ জুন) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে এমন কথা বলেন তিনি।

হান্নান মাসউদ বলেন, এই সংসদে এসে আমরা একটা খ্যাতির বিড়ম্বনা দেখতে পাচ্ছি। সর্বশেষ এমন খ্যাতির বিড়ম্বনা দেখা গেছে শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে। যেদিকেই তাকিয়েছি, বিশ্ববিদ্যালয়ের নাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বলেন, রাস্তা-ঘাটের নাম বলেন, সব শেখ মুজিবুর রহমানের নামে। শেখ মুজিবুর রহমান মৃত ছিলেন। উনি হয়তো জানতেন না উনার নামে এতকিছুর নামকরণ করা হয়েছে।

কিন্তু এই সংসদেও একজন প্রতিমন্ত্রীর খ্যাতির বিড়ম্বনা দেখতে পাচ্ছি উল্লেখ করে তিনি বলেন, উনি (প্রতিমন্ত্রী) কিছুই জানেন না, কিন্তু ১০-১২টা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উনার পরিবারের নামে হয়ে যায়। রাস্তা-ঘাটের নাম হয়ে যায়। এমনকি ইউনিয়নের নাম পর্যন্ত হয়ে যায়। এটা একটা মিরাকল।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬