প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবর্তন হচ্ছে সীমান্ত-দিগন্ত ইউনিয়নের নাম

১৯ জুন ২০২৬, ০৮:৩২ PM
বগুড়া জেলা প্রশাসন

বগুড়া জেলা প্রশাসন © সংগৃহীত

নানা সমালোচনার পর বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেল এই তথ্য জানিয়েছে।

আজ শুক্রবার (১৯ জুন) রাত ৮টা ১৩ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে মিডিয়া সেল এই তথ্য জানায়।

বগুড়ার জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনঃগণশুনানি করা হবে।

জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬