শাহে আলমের মানহানির অভিযোগে করা মামলায় পত্রিকার সম্পাদক গ্রেপ্তার

১৯ জুন ২০২৬, ০৭:৪৩ PM
সম্পাদক মেহেদী হাসান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সম্পাদক মেহেদী হাসান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম © টিডিসি সম্পাদিত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানির অভিযোগে করা একটি মামলায় জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’র সম্পাদক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ জুন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে তার সঙ্গে অ্যাডভোকেট শাহাদাত হোসেন শহলসহ আরও ১৪ থেকে ১৫ জন আইনজীবী উপস্থিত ছিলেন।

মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন— দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামস।

মামলার আবেদনে বলা হয়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে বাদী এবং বগুড়ার সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম–এর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬