বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে পারলেন না স্পিকার

২২ জুন ২০২৬, ০৪:৫৪ PM
এ ই সুলতান মাহমুদ বাবু ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

এ ই সুলতান মাহমুদ বাবু ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ © সংগৃহীত ও সম্পাদিত

বাজেট নিয়ে সাধারণ আলোচনায় বক্তব্য দিতে দাঁড়িয়েছিলেন সংসদ সদস্য। নির্ধারিত সময় তো বটেই, স্পিকারের বাড়িয়ে দেওয়া বাড়তি দুই মিনিটেও বাজেটের ‘ব’ নিয়েও কোনো কথা বললেন না তিনি। পুরো ৯টি মিনিট ব্যয় করলেন নিজের নির্বাচনী এলাকা, দল আর ব্যক্তিগত গুণগানে।

আজ সোমবার (২২ জুন) দুপুরে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৩তম দিনে এই ঘটনা ঘটে। জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর এমন কাণ্ড দেখে খোদ স্পিকারও টিপ্পনি কেটে বসেন। নির্ধারিত ৭ মিনিট শেষে এমপিকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই।’

বক্তব্যের শুরুতে এ ই সুলতান মাহমুদ বাবু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কথা বলেন। এ সময় তিনি জিয়াউর রহমান নাম ‘না নেওয়ায়’ বিরোধীদলের সমালোচনা করেন।

বেগম খালেদা জিয়া এবং ইসলামপুরের জনগণ তাকে অনেক ভালোবাসেন বলেও জানান তিনি। বলেন, এক সময় ওই বৃহত্তর অঞ্চল আওয়ামী লীগের দখলে ছিল। গণতন্ত্রের মা আমাকে খুব ভালোবাসতেন। আমাকে বললেন যে যেভাবেই হোক তোমাকেই ওই ইসলামপুরের আসন নিয়ে আসতেই হবে। আমি বললাম যে আপনি দুয়া করবেন আমার জন্য। আজকে ওই অঞ্চলের মানুষ...।

তিনি বলেন, এলাকায় গিয়েছিলাম, বিদ্যুতের অবস্থা খুব খারাপ। একবার আসলে ২-৩ ঘণ্টা পরে চলে যায় আবার ৩ ঘণ্টা থাকে না। জমিজমা থেকে শুরু করে ফসলের কষ্ট, ফসল মারা যাচ্ছে এবং মানুষের কষ্ট হয়, ছাত্রছাত্রীদের কষ্ট হয়। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে ফিরে যেতে চাই।

এ সময় এমপির নির্ধারিত সময় শেষ হয়ে যায়। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই।’ পরে তাকে আরও দুই মিনিট বাড়িয়ে দেওয়া হয়। তবে এ সময়েও তিনি বাজেট নিয়ে কথা বলেননি।

বর্ধিত সময়ে এ ই সুলতান মাহমুদ বাবু বলেন, ওই এলাকার মানুষ আমাকে তিন-তিনবার এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছে ভোটের মাধ্যমে। ওই এলাকার মানুষ উন্নয়ন চায়। ওই এলাকার মানুষের জন্য ৭১ বিধিতে এবং পরবর্তী সময়ে যদি আমি সময় পাই, ওই এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলব।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9