জুলাই বিপ্লব স্মরণে জাতীয় গল্প-উপন্যাস প্রতিযোগিতা আয়োজন করবে ডাকসু

১৮ জুন ২০২৬, ০৭:২৮ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ

সংবাদ সম্মেলনে কথা বলছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ © টিডিসি ছবি

জুলাই বিপ্লবকে সাহিত্যিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৪টায় ডাকসু ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার ঘোষণা দেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই কালচারাল ফ্যাসিস্ট চক্রের প্রধান এবং প্রথম এজেন্ডা ছিল জুলাই বিপ্লবকে বিতর্কিত করা। জুলাই বিপ্লবকে বিতর্কিত করার লক্ষ্যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করে গিয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত জুলাইকে নিয়ে লিটারেচারের সংখ্যা, প্রবন্ধ-গ্রন্থের সংখ্যা খুবই নগণ্য বললেই চলে। তাই আমরা আজকে দেশবাসীর কাছে আহ্বান জানাব, যারা যারা জুলাইয়ে অংশগ্রহণ করেছিলেন, জুলাইয়ে ভূমিকা রেখেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা আহ্বান জানাব— আপনারা আপনাদের যে বীরত্বের গাঁথাগুলো রয়েছে, সেগুলো আপনারা নিজেরাই লিখুন।

এ সময় তিনি লিখিত বক্তব্যে প্রতিযোগিতার ঘোষণা দিয়ে বলেন, প্রতিযোগিতায় দেশ ও বিদেশের সকল নবীন ও প্রবীণ লেখক অংশগ্রহণ করতে পারবেন। গল্প এবং উপন্যাসের দুই বিভাগে সর্বমোট ১ লাখ ৮৬ হাজার টাকার সমমূল্যের বই পুরস্কার দেওয়া হবে। দুই বিভাগে ২০ জন করে সর্বমোট ৪০ জনকে পুরস্কৃত করা হবে এবং শ্রেষ্ঠ লেখাগুলো নিয়ে এক বা একাধিক সংকলন প্রকাশ করা হবে। বিচারকমণ্ডলী কর্তৃক বাছাইয়ে উত্তীর্ণ লেখা নিয়ে একটি গল্প সংকলন এবং একটি উপন্যাস সংকলন প্রকাশ করা হবে।

তিনি জানান, দুটি বিভাগে ২০জন করে মোট চল্লিশজনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। তৃতীয় পুরস্কার ১৫ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। চতুর্থ পুরস্কার ১০ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। পঞ্চম পুরস্কার ৫ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। ষষ্ঠ থেকে অষ্টম পুরুস্কার ২ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। এ ছাড়া নবম থেকে বিশতম পুরুস্কার ১ হাজার টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950