জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ডাকসু আয়োজনে হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স

০৩ জুন ২০২৬, ১০:৩০ PM , আপডেট: ০৩ জুন ২০২৬, ১০:৩৪ PM
সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভ্যোলিউশন

সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভ্যোলিউশন © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে 'সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভ্যোলিউশন' (আইসিজেআর-২,২০২৬)' আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। 

‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার : জবাবদিহিতা, সংস্কার এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ থিমকে সামনে রেখে আগামী ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুলাই নিয়ে অ্যাকাডেমিক জায়গায় কাজ হওয়া দরকার। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কোনো গবেষণা নেই। সেদিক থেকে অ্যাকাডেমিক রাইটিংস এর কথা মাথায় রেখে জুলাই কনফারেন্স চিন্তা করছিলাম। পরে আমরা দেখলাম যে এর আগে বেশ কিছু গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জড়িত থাকা অনেকগুলো প্রতিষ্ঠান মিলে প্রথম জুলাই কনফারেন্স করেছিল। এবারও দ্বিতীয়টা করার ব্যাপারে তাদের আগ্রহ ছিল। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আগের বছর অনুষ্ঠিত হয়েছিল। আর তখন ডাকসু ছিল না, কিন্তু এখন ডাকসু আছে। তাই ডাকসুর পক্ষ থেকে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করি এবং তারা রাজি হয়। এখন ডাকসুর আয়োজনে সাথে এই সম্মেলনের এলাইন অন্যান্য যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এই সেকেণ্ড জুলাই কনফারেন্সটা আয়োজন করতে যাচ্ছি।

এস এম ফরহাদ বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে অ্যাকাডেমিশিয়ানদের লেখনির মধ্যমে কনফারেন্সের যে থিম 'লিগেসি অফ জুলাই রেভু্যলেশন ২০২৪: অ্যাকাউন্টেবিলিটি, রিফর্ম এন্ড ফিউচার অফ বাংলাদেশ' তার উপর ভালো মানের গবেষণা করা। 

আশাকরি যেসকল প্রতিষ্ঠানের সহযোগিতায় ও সমন্বিত চেষ্টায় এই অয়োজন করা হচ্ছে এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অ্যাকাডেমিক জায়গায় যে কাজ বা অ্যাকাডেমিক গাইডেন্স প্রয়োজন এই সম্মেলনের মধ্য দিয়ে যে লেখাগুলো আসার কথা সেগুলো আসবে। এবং জুলাইয়ের ওপর আমরা ভালো কিছু গাইডেন্স পাবো।

ট্যাগ: ডাকসু
নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬