বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন শতাধিক শিক্ষার্থী

২৫ জুন ২০২৬, ০৯:১২ AM
বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে ‘পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। এতে সহযোগিতা করে বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (বিইউবিসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. মুজাক্কিরুল হুদার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান, ফ্যাকাল্টি সদস্য নিপা সাহা এবং মো. সাদ্দাম হোসাইন খান।

কর্মশালায় বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারের কাঠামো, বিনিয়োগের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক সচেতনতা এবং তরুণদের দায়িত্বশীল বিনিয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বিশেষ একটি সেশনে বিএএসএমের ফ্যাকাল্টি মো. সাদ্দাম হোসাইন খান ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) ও কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তির বিভিন্ন ধাপ তুলে ধরেন। পাশাপাশি বিনিয়োগের আগে তথ্য বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়নের কৌশল হিসেবে ‘থ্রি ফিল্টার থিওরি ফর ক্যালকুলেটিভ রিস্ক ম্যানেজমেন্ট’ এবং চার্ট প্যাটার্ন, ট্রেন্ড অ্যানালাইসিস, সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলসহ টেকনিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন দিক নিয়ে বাস্তবভিত্তিক ধারণা দেন। এ সেশন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক শিক্ষার পাশাপাশি আর্থিক ও বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।’

আরও পড়ুন : বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। কর্মশালার আলোচিত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রশ্নোত্তর পর্বে তারা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

প্রসঙ্গত, দেশের তরুণ প্রজন্মকে পুঁজিবাজার সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতে বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ, কর্মশালা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ব্যবসায়ীর বাড়িতে দেড় ঘণ্টার ডাকাতি, ১০ লাখ টাকা ও ৩০ ভরি স্…
  • ১৭ জুলাই ২০২৬
হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৭ জুলাই ২০২৬
চিকিৎসক ছাড়াই অস্ত্রোপচার, ঢাবি শিক্ষকের মায়ের নষ্ট দাঁত রে…
  • ১৭ জুলাই ২০২৬
‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উ…
  • ১৭ জুলাই ২০২৬
আপনার বহু আগে আমি ছাত্রদল করেছি— এক নেতাকে এসপি
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে নিখোঁজ যুবক…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence