সরকারি বিভিন্ন দপ্তর ও বিইউপির গুরুত্বপূর্ণ পদে ১৫ কর্মকর্তার রদবদল

১১ জুন ২০২৬, ০৯:২৬ AM , আপডেট: ১১ জুন ২০২৬, ০৯:২৮ AM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © টিডিসি সম্পাদিত

সরকারি প্রশাসনে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। মঙ্গলবার (১০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি এসব দপ্তরে ১৫ জন কর্মকর্তাকে বদলি, প্রেষণে নিয়োগ, পদায়ন এবং প্রত্যাহারের আদেশ দিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুন্না রাণী বিশ্বাসকে বদলি করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব সালমা আক্তার খুকীকেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা গণপরিবহন উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ হামিদুল ইসলামকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক ইমতিয়াজ হোসেনের পূর্বের বদলির আদেশ সংশোধন করে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো. ওয়ালীউল হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজেসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামানকে প্রেষণ প্রত্যাহার করে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদকে বিইউপির সেন্টার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজেসের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিইউপির এডিশনাল রেজিস্ট্রার (প্রকিউরমেন্ট সেকশন) হিসেবে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল শাহীন আহমেদকে প্রত্যাহার করে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একইভাবে বিইউপির ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. শাহনেওয়াজকে প্রত্যাহার করে পুনরায় সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)-এর উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) নাজমুল ইসলাম ভূঁইয়াকে প্রেষণে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

একই প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (উপসচিব) মো. মাসুদুর রহমানকে সরকারের বিশেষ ‘কৃষক কার্ড’ কার্যক্রম বাস্তবায়নের জন্য কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রোকনুজ্জামান খানকে প্রেষণে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উপপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মিজ্ জুলিয়া সুকায়নাকে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) হিসেবে পদায়ন করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. নাজমুল হুদাকে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) হিসেবে পদায়ন করা হয়েছে। তাদের উভয়ের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাদিয়া ইসলাম লুনাকে ঢাকার পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) বব মোহা. জাহাঙ্গীর আলম বাবুকে বগুড়া সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। তাকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়াও সিলেট মহানগর সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খানকে বদলি করে সিলেটের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই সিনিয়র সহকারী সচিবের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতি বৃদ্ধি এবং জনস্বার্থে সেবা কার্যক্রম আরও কার্যকর করতে এসব বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9