জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

১১ জুন ২০২৬, ০৯:১০ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণের সর্বশেষ তারিখ আগামী ২৫ জুন নির্ধারণ করা হয়েছে। এছাড়া কলেজ কর্তৃক ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের সর্বশেষ তারিখ ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

ফরম পূরণ বাবদ নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে ২ জুলাই ও ৫ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের প্রশিক্ষণ শুরু শিগগিরই: গণশিক্ষা প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এর আগে গত ৪ মে’র স্মারক নম্বর- জাতীঃ বিঃ/পনি/অনার্স ১ম বর্ষ/২০১০/৩১৩৬/১৯২২ মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। ফলে শিক্ষার্থী ও কলেজগুলোকে পূর্বে জারি করা নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষা আগামী ২৭ জুলাই বেলা দেড়টায় শুরু হবে।

রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিল ফিফা
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন কবে
  • ২১ আগস্ট ২০২৬