অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

০৯ জুন ২০২৬, ০১:৫৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুলাই ২০২৬ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৯ জুন) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সোনালী সেবা অথবা নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ এবং স্থান পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভর্তি কার্যক্রমে ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড ল’, সোশ্যাল সায়েন্সেস, ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, বায়োলজিক্যাল অ্যান্ড আর্থ সায়েন্সেস এবং বিজনেস স্টাডিজের অধীনে মোট ২১টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ ছাড়া ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিল ফিফা
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন কবে
  • ২১ আগস্ট ২০২৬