ববিতে বিইউ রেডিওর সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক ইয়াদুল

১৯ মে ২০২৬, ১২:৪০ PM
মো. নাজমুল হোসেন ও ইয়াদুল আমিন

মো. নাজমুল হোসেন ও ইয়াদুল আমিন © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সংগঠন ‘বিইউ রেডিও’-এর ২০২৫-২৬ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. নাজমুল হোসেন এবং একই ব্যাচের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের ইয়াদুল আমিন।

এই পূর্ণাঙ্গ কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান ও সম্রাট খান। জয়েন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন মোজাম্মেল হোসেন ও বর্ষা ইসলাম।

এ ছাড়া হেড অব প্রোগ্রাম হিসেবে মোহাম্মদ মোস্তাকিম (১২ ব্যাচ), হেড অব পাবলিক রিলেশন হিসেবে মো. মুশফিক রহমান (১২ ব্যাচ), অ্যাসিস্ট্যান্ট হেড অব পাবলিক রিলেশন হিসেবে মো. আলিফ খান বাপ্পী (১৩ ব্যাচ), হেড অব ব্রডকাস্ট হিসেবে আসাদুজ্জামান নাদিম (১২ ব্যাচ), অ্যাসিস্ট্যান্ট হেড অব ব্রডকাস্ট হিসেবে দীপঙ্কর দেবনাথ দীপু (১২ ব্যাচ), হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে ওয়াসিম আকরাম (১১ ব্যাচ), অ্যাসিস্ট্যান্ট হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে মো. মিনহাজুর রহমান শিহাব (১২ ব্যাচ), ট্রেজারার হিসেবে আফসানা (১২ ব্যাচ), অফিস সেক্রেটারি হিসেবে তাবেরা (১২ ব্যাচ), হেড অব গ্রাফিক্স হিসেবে দেবজ্যোতি সুতার (১২ ব্যাচ) ও হেড অব ওয়েব ডেভেলপার হিসেবে মো. রিয়াজুল হক সোহান (১২ ব্যাচ) রয়েছেন।

নবগঠিত কমিটির সদস্যরা বলেন, বিইউ রেডিওকে আরও গতিশীল, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তারা একযোগে কাজ করবেন এবং ক্যাম্পাসের সৃজনশীল অনুষ্ঠান, সামাজিক সচেতনতা এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন কমিটি ভূমিকা করার চেষ্টা করবেন।

বদলি বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চান ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্…
  • ১৮ আগস্ট ২০২৬
আইইউবিতে আয়োজিত নীতি-সংলাপে চিকিৎসাসেবায় অক্সিজেনের সমতাভিত…
  • ১৮ আগস্ট ২০২৬
এনএসইউতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান বৈশ্বিক ব্যবস্থা: স…
  • ১৮ আগস্ট ২০২৬
২১ ঘণ্টা পর ছাড়া পেল সেই মাহদীসহ তিনজন
  • ১৮ আগস্ট ২০২৬
প্রবাসী প্রেমিককে ‘গোপন ছবি’ পাঠানো সেই ছাত্রী হল থেকে স্থা…
  • ১৮ আগস্ট ২০২৬
ইউনিভার্সিটি অব প্রফেশনালসে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ…
  • ১৮ আগস্ট ২০২৬