বিইউপি-তে শুরু হচ্ছে জাতীয় বিনিয়োগ কৌশল প্রতিযোগিতা ‘ক্যাপিটালাইজার ২০২৬’

২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৪ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ PM
জাতীয় বিনিয়োগ কৌশল প্রতিযোগিতা ‘ক্যাপিটালাইজার ২০২৬' কভার ফটো

জাতীয় বিনিয়োগ কৌশল প্রতিযোগিতা ‘ক্যাপিটালাইজার ২০২৬' কভার ফটো © সংগৃহীত

দেশের তরুণ প্রজন্মের মাঝে বিনিয়োগ সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে আবারও শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের অন্যতম শীর্ষ বিনিয়োগ কৌশল প্রতিযোগিতা ‘ক্যাপিটালাইজার ২০২৬’।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বিইউপি ফিন্যান্স সোসাইটি (বিইউপিএফএস) এই প্রতিযোগিতার আয়োজন করছে। এবারের আসরে মূল পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ইস্টার্ন ব্যাংক, পিএলসি ও এসিআই লিমিটেড এবং সহ-পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে গোল্ড কিনেন। অনুষ্ঠানটিতে ডিজিটাল নিউজ পার্টনার হিসেবে থাকছে শিক্ষা, ক্যাম্পাস, তারুণ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।

একাডেমিক শিক্ষার সাথে বাস্তব জীবনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সমন্বয় ঘটানোই এই আয়োজনের মূল লক্ষ্য। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাজার বিশ্লেষণ, কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা এবং ইন্ডাস্ট্রি মূল্যায়ন সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জনে এই প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতাটি আগামী ৬ মে ২০২৬ তারিখে শুরু হয়ে, তিনটি কঠোর রাউন্ড অতিক্রম করে ২৩ মে ২০২৬ তারিখে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে শেষ হবে। প্রথম রাউন্ড ১ মে থেকে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিযোগীরা ‘ক্র্যাক দ্য কেস’ রাউন্ডে তাদের দক্ষতা ও আর্থিক যুক্তি উপস্থাপন করবেন। এর আগে অংশগ্রহণকারীদের প্রস্তুতির সহায়তায় অভিজ্ঞ ও খ্যাতনামা পেশাজীবীদের পরিচালনায় একটি অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।

১৩ মে থেকে শুরু হবে প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ ‘ডিল বিহাইন্ড দ্য বার্স’। এই রাউন্ডে প্রতিযোগীরা একটি নির্দিষ্ট ভেঞ্চার বিশ্লেষণ করবেন এবং এর আর্থিক মূল্যায়ন, ঝুঁকি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কাজ করবেন।

বিনিয়োগ বিশ্লেষক হিসেবে নিজেদের দক্ষতা প্রমাণের এই লড়াইয়ে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৪ মে ২০২৬-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন লিংক এবং ইভেন্ট পেজ থেকে সরাসরি আবেদন করা যাবে। এছাড়া প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের সরাসরি আয়োজক কর্তৃপক্ষের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

চূড়ান্ত রাউন্ড ‘ক্যাপিটালাইজ ইট বিয়ন্ড’-এ সেরা ৬টি দল ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং ফিন্যান্স পেশাজীবীদের সামনে তাদের বিনিয়োগ কৌশল উপস্থাপন করার সুযোগ পাবে। এবারের আসরে বিজয়ীদের জন্য রাখা হয়েছে মোট ৪,০০,০০০ টাকার বিশাল প্রাইজ পুল, যেখানে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ এবং দ্বিতীয় রানার-আপ দলগুলোকে স্বর্ণ পুরস্কার প্রদান করা হবে।

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যাল…
  • ০৭ জুলাই ২০২৬
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ‘বই পড়া’ কর্মসূচি শুরু করছে স…
  • ০৭ জুলাই ২০২৬
সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন মেসি
  • ০৭ জুলাই ২০২৬
পরীক্ষার পড়ায় ব্যাঘাত, শব্দ কমাতে বলতেই জবি ছাত্রীর ওপর হাম…
  • ০৭ জুলাই ২০২৬
প্রাথমিকে ৩২ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি পেলে শূন্য পদে নত…
  • ০৭ জুলাই ২০২৬
বাছাইপর্ব ছাড়াই ২০৩০ বিশ্বকাপে খেলবে যে ৬ দেশ
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence