ঢাবির হলে গোসলরত শিক্ষার্থীর ভিডিও ধারণ, অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক

১৪ মার্চ ২০২৬, ০৬:২৬ PM
আটক বিইউপি শিক্ষার্থী

আটক বিইউপি শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এক ছাত্রের গোসল করার ভিডিও ধারণের সময় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিউপির)-এর মোসাদিকুর নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রফেশনাল মাস্টার্সের ছাত্র তিনি। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইছাখালী গ্রামে। আজ শনিবার ( ১৪ মার্চ) সাড়ে তিনটায় হলের পদ্মা  ব্লক থেকে আটক করা হয়।  

নাম প্রকাশে অনিচ্ছুক বিজয় একাত্তর হলে এক আবাসিক শিক্ষার্থী জানান, ‘কিছুদিন আগে এক ছেলে গোসলরত অবস্থায় খেয়াল করে কেউ তার গোসলের ভিডিও করছে। কিন্তু সেইবার ভিডিওকারীকে ধরা সম্ভব হয়নি। আজ আরেকজন শিক্ষার্থী গোসল করার সময় দেখে একজনকে গোসলের ভিডিও ধারণ করতে। তবে এইবার ভিডিও ধারণকারীকে শিক্ষার্থীরা হাতেনাতে ধরে ফেলে। তার ফোনে একাধিক এরকম আপত্তিকর ভিডিও পাওয়া গেছে।’

একাত্তর হল সংসদে ভিপি হাসান আল বান্না দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আটককৃত ব্যক্তির মোবাইলে শিক্ষার্থীদের গোসলের একাধিক ভিডিও পাওয়া গিয়েছে। সে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের আসা যাওয়া করে এবং টিএসসিতে তাদের একটি গ্রুপ রয়েছে। তাছাড়া তার ফোনে টিএসসিভিত্তিক আড্ডা ও বিভিন্ন অনলাইন গ্রুপের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। তিনি আরও বলেন, আমরা ঘটনাটি শাহবাগ থানায় জানাই পরে থানা থেকে পুশিল এসে তাকে আটক করে নিয়ে যায়।

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬