বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

২২ জুন ২০২৬, ১১:১২ AM
‘প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’

‘প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ © টিডিসি সম্পাদিত

দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ জাতীয় প্ল্যাটফর্মে সম্পৃক্ত করার লক্ষ্যে গঠিত ‘প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (PUAAB)-এর ১ম অ্যাডহক নির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন এই অ্যাডহক কমিটি আগামী দিনে PUAAB-এর সামগ্রিক সাংগঠনিক কাঠামো প্রণয়ন, গঠনতন্ত্র প্রস্তুতকরণ, সদস্য সংগ্রহ জোরদার করা এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ও আন্তর্জাতিক চ্যাপ্টার গঠনের কাজ করবে। একই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম পরিচালনা, জাতীয় পর্যায়ে অ্যালামনাইদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম বাস্তবায়নে এই কমিটি নেতৃত্ব প্রদান করবে।

নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আহসান চৌধুরী। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফারিনা হক এবং ইঞ্জি. এ এফ এম রহমান অনি। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী তাফসিরুল ইসলাম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন ১১ জন যুগ্ম সদস্য সচিব। তাঁরা হলেন— সাকিব আহমেদ (আইটি ও ডাটাবেজ), মো. তানভীর আহমেদ (আইন ও গঠনতন্ত্র), ইনজামুল ইসলাম (জনসংযোগ ও যোগাযোগ), ড. মুহাম্মদ শাহরিয়ার হক (গবেষণা ও প্রশিক্ষণ), আবদুল্লাহ আল মারুফ (কর্পোরেট ও ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং), মুনতাসির ইসলাম (আউটরিচ ও প্রবাসী অ্যালামনাই), এস. এম. মঈনউদ্দিন (ইভেন্ট ও লজিস্টিকস), মো. মাহবুবুর রহমান ফারাবী (আঞ্চলিক সমন্বয়), মো. সুমন-উল ইসলাম (ক্রীড়া ও সংস্কৃতি), সাদিয়া সুলতানা (সদস্য ও শৃঙ্খলা) এবং জেনিফার হোসেন (আন্তর্জাতিক বিষয়ক)।

এ ছাড়া আবদুল্লাহ হিল কাফিকে কোষাধ্যক্ষ এবং মোহাম্মদ আহসান কবির রুবেলকে প্রশাসন ও অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির বিভিন্ন কার্যক্রম সুচারুভাবে সমন্বয় করার জন্য একটি বিশেষ সমন্বয়ক দল গঠন করা হয়েছে। এতে মো. আবদুল্লাহ আল মাহফুজ জাকারিয়াকে প্রধান সমন্বয়ক এবং সাকিব চৌধুরীকে উপ-প্রধান সমন্বয়ক করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন— কামরুল হাসান (প্রবাসী অ্যালামনাই বিষয়ক সমন্বয়ক), মোহাম্মদ রফিকুস সালেকিন (আইন বিষয়ক সমন্বয়ক) এবং নুসরাত জাহান (সদস্য বিষয়ক সমন্বয়ক)।

কমিটির নির্বাহী সদস্য হয়েছেন— ইমাম হোসাইন, মো. মনজুরুল ইসলাম, নওরোজ ফারহান চৌধুরী, এরিনা ওয়াশিমা, সারওয়ার খান, মাহবুব আলম পাপন, আল মামুন, নাজমুস সাকিব, নাফিজ মায়হারুল ইসলাম, রাকিবুল ইসলাম, উম্মি রোমান বিনতে কবির,  মুকিদুর রহমান তনয়, মুহাম্মদ নাজমুল হোসাইন এবং মো. হানিফ আহমেদ জনি।

নবগঠিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, ক্যারিয়ার উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে অ্যালামনাইদের সক্রিয় অংশীদারিত্ব নিশ্চিত করতে PUAAB কাজ করে যাবে। সংগঠনটি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক সদস্য নিবন্ধন কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ভিত্তিক চ্যাপ্টার গঠন, বিভিন্ন সাব-কমিটি চূড়ান্তকরণ এবং জাতীয় পর্যায়ে অ্যালামনাই কার্যক্রমের মূল রূপরেখা ঘোষণা করবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষাধিক অ্যালামনাইকে একটি অভিন্ন ও শক্তিশালী প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। উল্লেখ্য, এই প্ল্যাটফর্মের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘এক অ্যালামনাই নেটওয়ার্ক, আরও শক্তিশালী বাংলাদেশ’।

বিদ্যুৎতায়িত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9