মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাফল্য

১৬ জুন ২০২৬, ০৪:১২ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৪:২৫ PM
বাংলাদেশ ইউনিভার্সিটির বিজয়ী শিক্ষার্থীরা

বাংলাদেশ ইউনিভার্সিটির বিজয়ী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর স্থাপত্য অনুষদ এবং খ্যাতনামা লুইস ব্যারাগান ওয়ার্কশপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতা ‘ট্যাকটাইল প্লাস্টিক স্পেশাল এনকাউন্টার ২০২৬’-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের দুটি দলই সম্মানজনক স্বীকৃতি লাভ করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ‘এজ অব ইটারনিটি’ প্রকল্পে মো. হাসিন আলমাস হিমেল, তাসনিম এবং শাশ্বতী ঘরামীর দল দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে ‘দ্য লিভিং কিউব’ প্রকল্পে জন্য মোসাদ্দিক চৌধুরী, এইচ. এম. হাদী এবং ইশরাত জাহান সামিয়ার দল প্রথমপুরস্কার লাভ করে।

শিক্ষার্থীদের এ সাফল্যে বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার, বোর্ড সদস্য স্থপতি ইকবাল হাবিব এবং উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিজয়ী শিক্ষার্থী, মেন্টর ও শিক্ষকদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়েছেন।

মোঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অভিনন্দন বার্তায় জানায়, বাংলাদেশ ইউনিভার্সিটির জন্য এ অর্জন নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২০২৪ সালে একই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় স্থান এবং দুটি কমেন্ডেশন অ্যাওয়ার্ড (বিশেষ প্রশংসা পুরস্কার) অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখেছিল।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মেন্টররা। বিজয়ী দলগুলোর টিম অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেন এমা ইশরাত এবং এস. এম. আহাদুল ইসলাম। এছাড়া পুরো কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন আর্কিটেক্ট শেখ ইতমাম সৌদ, আর্কিটেক্ট মিনহাল আহমেদ এবং আর্কিটেক্ট আরিফ মাহতাব কবির।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টিনের বেড়া

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মেধা, সৃজনশীলতা এবং আন্তর্জাতিক মানের স্থাপত্য শিক্ষার ক্ষেত্রে ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হচ্ছে।

‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬