স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার সেশনে ভর্তি শুরু

১৬ জুন ২০২৬, ০১:০৭ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০১:২৮ PM
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী © সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৬ সেশনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণা ও কর্মমুখী শিক্ষা, নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসে সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম, আধুনিক ও ডিজিটালাইজড শ্রেণিকক্ষ, ফ্রি ইন্টারনেট সুবিধা, উন্নতমানের ল্যাব, স্টুডেন্ট জোন, খেলার মাঠ, সমৃদ্ধ লাইব্রেরি এবং আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরির কারণে দেশি-বিদেশি শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়টি জনপ্রিয়তা অর্জন করেছে।

সামার ২০২৬ সেশনে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর অব আর্কিটেকচার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর ও মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, আইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি, অর্থনীতি, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ, ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন আধুনিক ও গবেষণাধর্মী প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন সাপেক্ষে থিয়েটার স্টাডিজ, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং স্টামফোর্ড ইনস্টিটিউট অন অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অধীনে মাস্টার অব অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্টাডিজ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জাপানি ভাষা কোর্স, স্পোকেন ইংলিশ, ইন্ট্রোডাকশন টু ইংলিশ অ্যান্ড বাংলা এবং আইইএলটিএস কোর্সেও ভর্তি চলছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে।

আরও পড়ুন : ‘আফ্রিকার সিংহ’র সামনে হট ফেভারিট ফ্রান্স, কী বলছে পরিসংখ্যান?

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে (৫১, সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা) যোগাযোগ করতে পারবেন। এছাড়া অনলাইনে ভর্তির আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পরিদর্শন অথবা ০৯৬১৩-৬২২৬২২ নম্বরে ভর্তি অফিসে যোগাযোগ করা যাবে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9