সাউথইস্টে ‘হিট’ প্রকল্পের আওতায় জেনেটিক ডেটা ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা

০৯ জুন ২০২৬, ০৯:০০ PM
‘জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনা’ শীর্ষক একটি কর্মশালা

‘জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনা’ শীর্ষক একটি কর্মশালা © টিডিসি ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আয়োজনে ‘জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনা’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ‘হিট (HEAT)’ প্রকল্পের উইন্ডো-১ এর অধীনে পরিচালিত গবেষণা প্রকল্পের চতুর্থ ত্রৈমাসিক কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, ‘করোনাভাইরাসজনিত রোগের সংবেদনশীলতা, তীব্রতা এবং ফলাফলের সঙ্গে সম্পর্কিত হোস্ট জেনেটিক মার্কার শনাক্তকরণ: ভবিষ্যৎ মহামারি ব্যবস্থাপনায় এর প্রভাব’ শীর্ষক গবেষণা প্রকল্পের চতুর্থ ত্রৈমাসিক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মশালাটি আয়োজন হয়। আধুনিক স্বাস্থ্যসেবা ও বায়োমেডিকেল গবেষণায় জেনেটিক এবং ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্টদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিই ছিল এই কর্মশালাটির মূল লক্ষ্য। এটি শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর সমন্বয় তৈরি করেছে।

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. নুসরাতুন নাহারের সমন্বয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়। আয়োজক দলে আরও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান বুলবুল, সহকারী অধ্যাপক ইয়াসমিন বেগম, সহকারী অধ্যাপক ও প্রকল্পের আর্থিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল হাসান এবং প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা সাদিয়া উজমা সিদ্দিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন হিট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আসাদুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামান এবং এটিএফ (ATF) সচিবালয়ের ড. হাসনাত এম. আলমগীর।

কর্মশালায় গবেষণায় আগ্রহী প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে মূল বক্তা হিসেবে আলোচনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ নাজির হোসেন। তিনি জিনগত তথ্য ব্যবস্থাপনার নৈতিক ও প্রযুক্তিগত বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং গবেষণার তথ্য নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকরভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9