সাউথইস্ট ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী 'জব ফেয়ার ২০২৬' উদ্বোধন

০৬ মে ২০২৬, ০৬:৫০ PM
সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ারের উদ্বোধনী

সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ারের উদ্বোধনী © সৌজন্যে প্রাপ্ত

আজ শুরু হলো ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’। ৬ ও ৭ মে, দুইদিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (যুব কর্মসংস্থান বিষয়ক) জনাব সাইয়েদ বিন আব্দুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো ফাইভার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শামসুজ্জামান নাসিম, সিআইপি। 

বিশেষ বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠানের কনভেনার এবং স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রমূখ।

এ জব ফেয়ারে ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৫৫টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো সাউথইস্ট ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের সিভি সংগ্রহ, ইন্টারভিউ নেওয়া এবং যোগ্য প্রার্থীর চাকরীর ব্যবস্থা করবে।

ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এবং বিপুলসংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিচ্ছেন। দুদিনব্যাপী আয়োজনে দুইটি সেমিনারসহ বিশেষায়িত সেশন আয়োজন করা হবে। এ আয়োজনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব জনাব হারুনুর রশীদ খানসহ কর্পোরেট লিডাররা উপস্থিত থাকবেন।

৭ মে সমাপণী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট জনাব টিএম আসাদুজ্জামান।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬