সাউথইস্ট ইউনিভার্সিটিতে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

০৯ মার্চ ২০২৬, ১২:২৮ PM
বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় © সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে রমজানের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান রেজাউল করিম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছির, ঐতিহ্যবাহী রহিম মেটাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী। তিনি রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার গুরুত্ব তুলে ধরেন এবং অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসইইউ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপ-উপাচার্য,রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীরা।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬