সাউথইস্ট ইউনিভার্সিটিতে সামার ২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ PM
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ছবি

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ছবি © টিডিসি ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে প্রায় ১,১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা নিয়ে ভর্তির জন্য বাছাই করা হবে। 

এদিন শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকবৃন্দও ক্যাম্পাসে আসে। তারা ক্যাম্পাসের পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, “সাউথইস্ট ইউনিভার্সিটি দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে আধুনিক সুযোগ-সুবিধা ও যুগোপযোগী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষাদান নিশ্চিত করা হয়।

তিনি আরও বলেন, যে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা তাদের শিক্ষালাভের চার বছরে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধা, দক্ষতা, সফট স্কিল এবং অন্যান্য মানবিক গুণাবলিতে বিকশিত হবে। যা শুধুমাত্র তাদের ব্যক্তিগত ক্যারিয়ার গঠনেই সহযোগিতা করবে না, বরং দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে যোগ্য করে করে তুলবে।” 

সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.), ও অনুষদের ডিনবৃন্দ  পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬