সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ফ্যাকাল্টি রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত

২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৭ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ PM
ফ্যাকাল্টি রিসার্চ ডে ২০২৬

ফ্যাকাল্টি রিসার্চ ডে ২০২৬ © সৌজন্য প্রাপ্ত

সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) উদ্যোগে ‘ফ্যাকাল্টি রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ফ্যাকাল্টি রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

একটি শক্তিশালী ও টেকসই গবেষণার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৫ সালে শিক্ষকদের গবেষণামূলক কাজে বিশেষ অবদান এবং তাদের উচ্চমানের প্রকাশনাগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিশেষ বক্তা হিসেবে অংশ নেন আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং বিআইডিএসের মহাপরিচালক ড. এ. কে. এনামুল হক।

আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষকদের গবেষণামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে গবেষণার প্রসারে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক প্রতিশ্রুতি ও প্রশাসনিক সহায়তার প্রতি তারা সাধুবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন আইআরটির পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর। আয়োজকরা জানান, প্রাতিষ্ঠানিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের গবেষণায় সঠিক দিকনির্দেশনা প্রদান এবং আন্তর্জাতিক মান অর্জনে শিক্ষকদের অব্যাহত সহায়তা দিতে সাউথইস্ট ইউনিভার্সিটি অঙ্গীকারবদ্ধ; যার প্রতিফলন ঘটেছে এই আয়োজনের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬