বিইউবিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে আবেদন চলছে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। বেসরকারি এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার পদে শিক্ষক নিয়োগে ৯ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ জুনের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি;
১. পদের নাম: প্রফেসর;
বিভাগ: সিএসই, ডাটা সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও মার্কেটিং;
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে অভিজ্ঞতাসহ শিক্ষকতা পেশায় ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৭, আবেদন ১৮ জুন পর্যন্ত
২. পদের নাম: অ্যাসোসিয়েট প্রফেসর;
বিভাগ: সিএসই, ডাটা সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও মার্কেটিং;
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অভিজ্ঞতাসহ শিক্ষকতা পেশায় ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৭ জুন পর্যন্ত
৩. পদের নাম:অ্যাসিস্ট্যান্ট প্রফেসর;
বিভাগ: আইন;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণি বা সিজিপিএ ৩.৫ থাকতে হবে;
*এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে ;
*লেকচারার হিসেবে ৩ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: যবিপ্রবি নিয়োগ দেবে প্রশাসনিক বিভিন্ন পদে, আবেদন নির্ধারিত ফরমে
৪. পদের নাম: লেকচারার;
বিভাগ: আইন;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণি বা সিজিপিএ ন্যূনতম ৩.৫ থাকতে হবে;
*এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে পে-অর্ডারের কপি সংযুক্ত করতে হবে;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ৫০০ টাকার পে-অর্ডার করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র এইচআর বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বরাবর পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ জুন ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিইউবিটির অফিশিয়াল ওয়েবসাইট