আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এনএসইউতে সেমিনার অনুষ্ঠিত

০৯ মার্চ ২০২৬, ১২:৩৫ PM
সেমিনারে অংশ নেওয়া  অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা

সেমিনারে অংশ নেওয়া অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা © সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘হার লিডারশিপ, হার লিগ্যাসি: শেপিং ক্যারিয়ারস, শেপিং টুমোরো’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নিয়ে কর্মক্ষেত্রে নারীর নেতৃত্ব, পেশাগত অগ্রগতি এবং সমতাভিত্তিক সমাজ গঠনে সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি কর্মক্ষেত্রের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ়তা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। 

সেমিনারে আরও বক্তব্য দেন এনএসইউর ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক ড. ফারজানা নাহিদ, এমবিএ/ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ও অধ্যাপক ড. নাজলি সিদ্দিকী এবং ইংরেজি অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের চেয়ার ও সহকারী অধ্যাপক ড. নাজিয়া মনজুর। তারা নিজ নিজ অভিজ্ঞতা থেকে মেন্টরশিপ ও প্রাতিষ্ঠানিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং সমতা ভিত্তিক সমাজ গঠনে এসব উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সেমিনারে নারীর পেশাগত সাফল্যের পাশাপাশি বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায় নারীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, সেসব বিষয়ও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যৌন সহিংসতার ঘটনাবৃদ্ধি নিয়ে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কর্মজীবনে অগ্রগতি ও নিরাপদ পরিবেশ—এই দুই বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। 

ব্যারিস্টার রাশনা ইমাম এ ক্ষেত্রে আইনের ভূমিকা এবং নাগরিক সচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সবাইকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে বক্তারা কর্মক্ষেত্র ও সমাজে হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর অভিযোগ ব্যবস্থা এবং সম্মিলিত দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের আলোচনায় একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান বাস্তব জীবনের নেতৃত্ব ও দায়িত্ববোধের সঙ্গে যুক্ত করার বিষয়টি উঠে আসে, অন্যদিকে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং পেশাগত সাফল্য অর্জনে সমাজের সব স্তরের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9