এনএসইউর আইকিউএসি বিভাগ ইউজিসির একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড প্রস্তাবনা-বিষয়ক কর্মশালা 

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ PM
এনএসইউর এনএসি ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়

এনএসইউর এনএসি ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হয় © সংগৃহীত

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) বাংলাদেশ কর্তৃক  সাম্প্রতিক প্রস্তাব আহ্বানের পরিপ্রেক্ষিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) HEAT প্রকল্পের আওতাধীন একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের (এটিএফ) জন্য প্রস্তাবনা প্রণয়ন বিষয়ে একটি নির্দেশনামূলক কর্মশালার আয়োজন করে। 

এটিএফ উদ্যোগের আওতায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা সক্ষমতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের লক্ষ্যে প্রতিযোগিতামূলক ভিত্তিতে ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি অনুদান প্রদান করা হবে। ইউজিসিতে প্রস্তাব জমাদানের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৬ এর পূর্বে যোগ্য শিক্ষকবৃন্দকে মানসম্মত, নীতিমালা-সম্মত ও প্রতিযোগিতামূলক প্রস্তাবনা প্রস্তুতে দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ এনএসইউ’র এনএসি ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ খান।

ইউজিসির HEAT প্রকল্পের রিসার্চ কো-অর্ডিনেটর স্পেশালিস্ট অধ্যাপক ডঃ মনিনূর রশীদ কর্মশালাটি পরিচালনা করেন। তিনি প্রস্তাবনা প্রণয়নের ধাপসমূহ, প্রয়োজনীয় দলিলপত্র ও সম্মতি (কমপ্লায়েন্স) বিষয়ক নির্দেশনা, জমাদান পদ্ধতি এবং করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। অংশগ্রহণকারীরা কারিগরি ও প্রক্রিয়াগত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পান।

শিক্ষকদের আরও সহায়তার লক্ষ্যে আইকিউএসি মধ্য ফেব্রুয়ারিতে একটি গ্র্যান্ট রাইটিং রিট্রিট আয়োজনের পরিকল্পনার কথা জানায়, যেখানে চূড়ান্ত জমাদানের পূর্বে সহকর্মীদের সঙ্গে পরামর্শ ও মতামত বিনিময়ের সুযোগ থাকবে।

এনএসইউ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের মাধ্যমে উচ্চমানের প্রস্তাবনা প্রস্তুত হবে, যা গবেষণা উৎকর্ষতা, একাডেমিক রূপান্তর এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9