বিআইআইটি ও আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে সেমিনার ও গেট টুগেদার

২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ AM
বিআইআইটি ও আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে সেমিনার ও গেট টুগেদার

বিআইআইটি ও আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে সেমিনার ও গেট টুগেদার © সংগৃহীত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামীক থট (বিআইআইটি) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার এলামনাই বাংলাদেশ চ্যাপ্টার (IIUMABC)-এর উদ্যোগে যৌথ সেমিনার ও এলামনাই গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার বিআইআইটি অডিটোরিয়াম এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার কুল্লিয়াহ অফ ইঞ্জিনিয়ারিং-এর ডীন ড. খায়রুল আযামী বিন সিদ্দিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর এবং আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইআইটি ঢাকার ডিরেক্টর জেনারেল ড. এম আবদুল আজিজ।

বক্তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইআইইউএম-এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন । অনুষ্ঠান শেষে এলামনাই সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও গেট-টুগেদার অনুষ্ঠিত হয়।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950