রাজধানীর সড়কে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে কারওয়ান বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত লুৎফর রহমান রাইন নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার সঙ্গে মোটরসাইকেলে থাকা সজীব নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাইনের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। রাজধানীতে পরিবারের সঙ্গেই থাকতেন তিনি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো-ট ১১৭২১৪। কাভার্ড ভ্যানটির হেল্পার তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছেন।

পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬